এক্সপ্লোর

RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI

Digital Fraud :   ডিজিটাল ব্যাঙ্কিং ফ্রডের ক্ষেত্রে গ্রাহকদের আর্থিক সুরক্ষা দিতে এক নতুন প্রস্তাব পেশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ডিজিটাল প্রতারণায় গ্রাহকদের ৮৫% পর্যন্ত ক্ষতিপূরণ দেবে RBI।
  • গ্রাহকরা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।
  • এই নিয়ম ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হতে পারে।
  • প্রকল্পের লক্ষ্য ডিজিটাল লেনদেনে গ্রাহকদের সুরক্ষা বৃদ্ধি।

Digital Fraud :   ডিজিটাল লেনদেনের যুগে স্বস্তির খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। অনলাইনে টাকা খুইয়েছেন? এবার সেই ক্ষতির বড় অংশ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। কম নগদের ডিজিটাল ব্যাঙ্কিং ফ্রডের ক্ষেত্রে গ্রাহকদের আর্থিক সুরক্ষা দিতে এক নতুন প্রস্তাব পেশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

কত টাকা পাবেন ক্ষতিপূরণ ?
RBI-এর প্রস্তাব অনুযায়ী, ডিজিটাল জালিয়াতির শিকার হওয়া কোনও ব্যক্তি তাঁর মোট ক্ষতির ৮৫ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে এর একটি ঊর্ধ্বসীমাও নির্দিষ্ট করা হয়েছে। একজন গ্রাহক সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।

সতর্কবার্তা: এই ক্ষতিপূরণ একজন ব্যক্তি জীবনে কেবল একবারই পাবেন। অর্থাৎ, কেউ যদি বারবার ডিজিটাল জালিয়াতির শিকার হন, তবে প্রতিবার তিনি এই সুবিধা পাবেন না।

কার পকেট থেকে কত যাবে? (টাকার ভাগাভাগি)
ক্ষতিপূরণের টাকা কোনও একটি বিশেষ পক্ষ নয়, বরং কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে:

২৯,৪১২ টাকার কম ক্ষতি হলে: মোট ক্ষতিপূরণ যদি ৮৫% হয়, তবে তার মধ্যে ৬৫% বহন করবে RBI। বাকি ১০% দেবে গ্রাহকের নিজস্ব ব্যাঙ্ক এবং বাকি ১০% দেবে যে ব্যাঙ্কে টাকাটি ঢুকেছে (Beneficiary Bank)।

২৯,৪১২ টাকা থেকে ৫০,০০০ টাকা ক্ষতি হলে: এক্ষেত্রে সর্বোচ্চ ২৫,০০০ টাকাই মিলবে। যার মধ্যে RBI দেবে ১৯,১১৮ টাকা এবং বাকি অংশ দুই ব্যাঙ্কের মধ্যে ভাগ হবে।

কবে থেকে কার্যকর হবে এই নিয়ম ?
গত ৬ই মার্চ RBI এই সংক্রান্ত একটি খসড়া সংশোধনী (Draft Amendment) প্রকাশ করেছে। আগামী ১ জুলাই, ২০২৬ বা তারপর থেকে হওয়া সমস্ত ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে পারে। বর্তমানে এই প্রস্তাবটি জনসমক্ষে আনা হয়েছে মতামতের জন্য। আগামী ৬ এপ্রিল, ২০২৬ পর্যন্ত সাধারণ মানুষ এই বিষয়ে তাঁদের মতামত বা পরামর্শ জমা দিতে পারবেন।

কেন এই উদ্যোগ ?
সম্প্রতি মুদ্রানীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা ডিজিটাল লেনদেনে উপভোক্তাদের দায়বদ্ধতা এবং সুরক্ষা নিয়ে পর্যালোচনা করার কথা জানিয়েছিলেন। সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের ভরসা বাড়াতেই এই 'স্মল ভ্যালু ডিজিটাল ফ্রড' ক্ষতিপূরণ প্রকল্প আনা হচ্ছে।

বর্তমানে এই ধরনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে ভারতে। বিশেষ করে ডিজিটাল অ্যারেস্ট দেশে একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে আর্থিক প্রতারণার শিকার হতে হয়েছে বহু মানুষকে।  

Frequently Asked Questions

ডিজিটাল লেনদেনে প্রতারিত হলে কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে?

ডিজিটাল লেনদেনে প্রতারিত হলে মোট ক্ষতির ৮৫% পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে, তবে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত।

ক্ষতিপূরণের টাকা কি একবারের বেশি পাওয়া যাবে?

না, এই ক্ষতিপূরণ একজন ব্যক্তি জীবনে কেবল একবারই পাবেন।

ক্ষতিপূরণের টাকার ভাগাভাগি কিভাবে হবে?

ক্ষতিপূরণের টাকার ভাগ RBI, গ্রাহকের নিজস্ব ব্যাঙ্ক এবং বেনিফিশিয়ারি ব্যাঙ্কের মধ্যে ক্ষতির পরিমাণের উপর নির্ভর করে ভাগ করা হবে।

এই নতুন নিয়ম কবে থেকে কার্যকর হতে পারে?

এই নিয়ম ১লা জুলাই, ২০২৬ বা তারপর থেকে হওয়া সমস্ত ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে কার্যকর হতে পারে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য কী?

ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষের ভরসা বাড়ানো এবং উপভোক্তাদের দায়বদ্ধতা ও সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget