এক্সপ্লোর

Malda News: তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর, পড়ে আহত তাঁর স্ত্রী

তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। একইভাবে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকার মালঞ্চপল্লিতে।

করুণাময় সিংহ, ইংরেজবাজার (মালদা): মালদার (Malda) ইংরেজবাজারে (Englishbazar) এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর মৃত্যুকে (Police Mysterious Death) ঘিরে চাঞ্চল্য। তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী। কীভাবে ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ (Malda Police)। 

তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। একইভাবে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার (Englishbazar) থানা এলাকার মালঞ্চপল্লিতে। তিনতলার এই বাড়ির ছাদে কোনও রেলিং নেই। 

স্থানীয় সূত্রে খবর, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী সমীর হালদার ও তাঁর স্ত্রী রাধারানি প্রতিদিনের মতোই ভোরে ছাদে হাঁটতে গেছিলেন। রেলিংহীন ছাদে, ফুল গাছের টবে জল দিতে গিয়ে, কোনওকারণে আচমকাই পড়ে যান স্ত্রী। 

তাঁকে ধরতে গিয়ে পড়ে যান স্বামীও। শব্দ শুনে বেরিয়ে এসে, বাবা-মাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁদের ছেলে। দু’জনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, ৬১ বছরের সমীর হালদারকে মৃত বলে ঘোষণা করা হয়। 

মৃতের প্রতিবেশী অভিজিত্‍ চৌধুরীর কথায়, আমার পাশের বাড়ি। সকালে শুনি, ছাদ থেকে পড়ে গেছে।  গুরুতক আহত অবস্থায়  মালদা মেডিক্যালে নিয়ে যাই । তারপর মৃত বলে ঘোষণা। স্ত্রী চিকিত্‍সাধীন। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনা, না কি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

উল্লেখ্য এদিনই কলকাতায় আরেক পুলিশ অফিসারের মৃত্যু হয়। এদিন পুরসভার (Kolkata Municipal Corporation Election 2021) ভোটের ডিউটি সেরে ফিরেই মৃত্যু জয়নগর ( South 24 Paraganas-Jaynagar) ২ নম্বর ব্লকের বিডিও-র (BDO of Jaynagar Block 2) । ঘটনার আকস্মিকতায় শোকবিহ্বল পরিবার-পরিজন থেকে শুরু করে প্রশাসনিক মহল, সহকর্মীরা ও সমগ্র এলাকা। 

গতকাল ছিল কলকাতা পুরসভার নির্বাচন। এই ভোটে ১০ নম্বর বোরোতে যোধপুর পার্ক বয়েজ স্কুলে ডিউটিতে এসেছিলেন বিডিও। কর্তব্য সেরে এদিন ভোর ৩ টে নাগাদ নিজের নিমপীঠের কোয়ার্টারে ফেরেন তিনি। কিন্তু কোয়ার্টারে ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি। এরপর তড়িঘড়ি তাঁকে শ্রীরাম কৃষ্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ভোর সোয়া তিনটে নাগাদ মৃত্যু হয়ে জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও মনোজ মল্লিকের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর।

এক জন অত্যন্ত দক্ষ আধিকারিক হিসাবে তিনি পরিচিত ছিলেন মনোজ মল্লিক। তাঁর স্ত্রী ও দুই পুত্র-কন্যা সন্তান রয়েছে।  মনোজ মল্লিকের অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে জয়নগর ২ নম্বর ব্লক এলাকায়। ভেঙে পড়েছেন সহকর্মীরা। খবর পেয়েই হাসপাতালে চলে আসেন  বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার ও একাধিক ব্লকের বিডিও ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget