এক্সপ্লোর

Malda : পঞ্চায়েত ভোটের আগে শক্তিবৃদ্ধি, বিভিন্ন দল ছেড়ে ৬০ জন তৃণমূলে

TMC Joining : রবিবাসরীয় বিকেলে তৃণমূলের ১২ নম্বর জেলা পরিষদ সদস্য সামিউল ইসলামের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন তাঁরা

অভিজিৎ চৌধুরী, চাঁচল : সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। সেই লক্ষ্যে প্রতিটি দল কম-বেশি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আবহেই দলীয় শক্তি কিছুটা বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস (TMC)। সিপিএম ও অন্যান্য দল ছেড়ে প্রায় ৬০ জন কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। মালদার চাঁচল-১ নং ব্লকের ঘটনা।

রবিবাসরীয় বিকেলে তৃণমূলের ১২ নম্বর জেলা পরিষদ সদস্য সামিউল ইসলামের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন তাঁরা। এদিন চাঁচলের পূর্ত দফতরের উল্টো দিকে তৃণমূল কার্যালয়ে যোগদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে হাজির ছিলেন শাসক দলের বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। প্রায় ৬০ জনের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।

আরও পড়ুন ; তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান একাধিক নেতা-কর্মীর, শোরগোল দাসপুরের রাজনীতিতে

তৃণমূলে যোগদানকারীরা চাঁচল গ্রাম পঞ্চায়েতের সিহিপুর-নৌগাছিয়ার বাসিন্দা বলে দলীয় সূত্রে খবর। যদিও সিপিএমের দাবি, যোগদানকারীরা তাদের দলের কর্মী নন। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে নবাগত কর্মীরা অক্সিজেন যোগাবে বলে মনে করছে তৃণমূল।

দাসপুরে উলটপুরাণ !

সপ্তাহ দুয়েক আগে উল্টো ছবি দেখা গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন একাধিক নেতা। দাসপুরের এই ঘটনায় শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার রাজনীতিতে। দাসপুর থানার ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর বুথের তৃণমূল সভাপতি শেখ শোভান আলি এবং ওই বুথেরই সম্পাদক শেখ জাকির হোসেন হাতে তুলে নিলেন লাল ঝান্ডা। বামফ্রন্ট নেতা শেখ নজরুল ইসলাম ও শেখ হাসিবুল তাঁদের হাতে সিপিএমের পতাকা তুলে দেন।

কেন তৃণমূল ত্যাগ ?

কিন্তু, কেন তৃণমূল ছাড়লেন ? দলত্যাগী বুথ সভাপতির বক্তব্য, এলাকার কিছু তৃণমূল নেতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাস্তব রূপ দেওয়া যাচ্ছে না। স্বাধীনভাবে কাজ করতে পারছেন না দাসপুর ২ এর অধিকাংশ নেতাই। তাঁরা দলের মধ্যে থেকে হাঁফিয়ে উঠছিলেন। তাই দলের কয়েকজন নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলত্যাগের সিদ্ধান্ত নেন তাঁরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget