এক্সপ্লোর

Paschim Medinipur : তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান একাধিক নেতা-কর্মীর, শোরগোল দাসপুরের রাজনীতিতে

Daspur : শুক্রবার দাসপুরের বিষ্ণুপুর রাজার মোড়ে বামেদের ডাকা একটি সভায় যোগদান করেন এই নেতা-কর্মীরা।

সোমনাথ দাস, দাসপুর (পশ্চিম মেদিনীপুর) : এ যেন উলটপুরাণ ! রাজ্যের প্রায় সর্বত্রই ক্ষমতায় তৃণমূল (TMC)। কার্যত 'মাথা তোলার' পরিসরটুকুও নেই অধিকাংশ বিরোধীদলের। অথচ এই ভরা মরসুমেই তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন একাধিক নেতা। দাসপুরের এই ঘটনায় শোরগোল পড়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনীতিতে। শুক্রবার দাসপুর (Daspur) থানার ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর বুথের তৃণমূল সভাপতি শেখ শোভান আলি এবং ওই বুথেরই সম্পাদক শেখ জাকির হোসেন হাতে তুলে নিলেন লাল ঝান্ডা। বামফ্রন্ট নেতা শেখ নজরুল ইসলাম ও শেখ হাসিবুল তাঁদের হাতে সিপিএমের পতাকা তুলে দেন।

কেন তৃণমূল ত্যাগ ?

কিন্তু, কেন তৃণমূল ছাড়লেন ? দলত্যাগী বুথ সভাপতির বক্তব্য, এলাকার কিছু তৃণমূল নেতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাস্তব রূপ দেওয়া যাচ্ছে না। স্বাধীনভাবে কাজ করতে পারছেন না দাসপুর ২ এর অধিকাংশ নেতাই। তাঁরা দলের মধ্যে থেকে হাঁফিয়ে উঠছিলেন। তাই দলের কয়েকজন নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলত্যাগের সিদ্ধান্ত নেন তাঁরা।

আরও পড়ুন ; খানাখন্দে নিত্যদিন দুর্ঘটনা, বেহাল রাস্তা হাল ফেরাতে পথে নামল স্কুল পড়ুয়ার

সিপিএমে যোগদানকারী এই দুই নেতার দাবি, তৃণমূলে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। তাই শুধু তাঁরা নন, তাঁদের সঙ্গে আরও ২০০ জন সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসে ছেড়ে বাম শিবিরে যোগদান করেছেন । শুক্রবার দাসপুরের বিষ্ণুপুর রাজার মোড়ে বামেদের ডাকা একটি সভায় যোগদান করেন এই নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে দিলীপ ঘোষ থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন ধরে। তৃণমূলে যোগ দেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য। খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছিলেন দিলীপ ঘোষ। সেইসময় ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগদান মেলায় হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে তাঁরা শাসকদলে নাম লেখান।

বিজেপিত্যাগীদের দাবি জানান, বিপদে পাশে দাঁড়ানোয় তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত। তৃণমূল নেতৃত্বের কটাক্ষ করে বলেছিলেন, দিলীপ ঘোষ খড়গপুরে এলেই দল ছাড়বেন বিজেপি কর্মীর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
“মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল

ভিডিও

Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget