এক্সপ্লোর

Malda: খানা-খন্দে ভরা বেহাল রাস্তা, দুর্ঘটনার আশঙ্কা! সারাইয়ের দাবিতে সরব চাঁচলবাসী

কৈলাস থেকে মর্ত্যে এসে মণ্ডপে উমা পৌঁছে গেলেও দেবীর কাছে পৌঁছনো নিয়ে সংশয়ে মালদার চাঁচলের বাসিন্দারা।

করুণাময় সিংহ, মালদা: মা আসছেন। কিন্তু তাঁর কাছে মণ্ডপে পৌঁছবেন কী করে! এই চিন্তাই তাড়া করে বেড়াচ্ছে মালদার চাঁচলের বাসিন্দাদের। কারণ, খানা-খন্দে ভরা রাস্তা বেহাল। প্রতি পদে দুর্ঘটনার আশঙ্কা। প্রশাসনের দাবি, রাস্তার কাজ শুরু হয়েছে। শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

বছর শেষে সন্তান-সন্ততি নিয়ে লম্বা পথ পাড়ি দিয়ে বাপের বাড়িতে আসছেন উমা...। চলছে তারই প্রস্তুতি...।  কৈলাস থেকে মর্ত্যে এসে মণ্ডপে উমা পৌঁছে গেলেও দেবীর কাছে পৌঁছনো নিয়ে সংশয়ে মালদার চাঁচলের বাসিন্দারা। কারণ, বেহাল রাস্তা। দু’হাত অন্তর খানা-খন্দ । চাঁচল থেকে তুলসিহাটা, তুলসিহাটা থেকে কুশিদার পাশাপাশি তরলতলা, কলেজ মোড়ের রাস্তার অবস্থা ভয়াবহ। মরণফাঁদ এড়িয়ে প্রাণ হাতে পথচলা । 

এই এলাকায় ছোট-বড় মিলিয়ে অন্তত ১৫টি পুজো হয় । পুজোর আগে রাস্তা সারাই না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা । 

চাঁচলের বাসিন্দা আদর্শ রাম জানিয়েছেন, রাস্তার যা অবস্থা, বাড়ি থেকে বের হওয়া যাবে মনে হয় না । করোনা আবহে বাড়িতে বসে থাকাই ভাল । পুজো উদ্যোক্তা শুভময় সাটিয়ার কথায়, রাস্তার বেহাল অবস্থা, পুজোর আগে রাস্তা সারানোর দাবি জানিয়েছিলাম ।

বেহাল পথ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর । মালদা  বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জানিয়েছেন, শাসকদলের উদাসীনতাতেই রাস্তার এই বেহাল দশা ।

চাঁচল তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের কথায়, রাস্তা সংস্কারের জন্য চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। পুজোর আগেই সংস্কারের কাজ শেষ হবে। প্রশাসনের দাবি , রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। সোমবার ষষ্ঠী। দেবীর বোধন। এলাকার বাসিন্দাদের একটাই প্রার্থনা, দুর্ভোগ দূর করুন দুর্গতিনাশিনী। 

আরও পড়ুন: West Burdwan:দুর্গাপুরে পুলিশ সেজে প্রতারণা, চোখের নিমেষে গয়না বদলে পাথর ধরিয়ে চম্পট দুষ্কৃতীদের

আরও পড়ুন: Vegetable Price Hike: উৎসবের মরশুমে অগ্নিমূল্য বাজার, সবজির দামে আগুন

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget