এক্সপ্লোর

Malda: বেহাল রাস্তা, জায়গায় জায়গায় গর্ত, চাঁচলে প্রাণের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত

Malda News: মালদা জেলার চাঁচল মহকুমা সদরের জামে মসজিদ থেকে পোদ্দার পাড়া ও শান্তি পর্যন্ত রাস্তার বেহাল দশায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। পিডব্লিউডির এই রাস্তা পিচ দিয়ে নির্মাণ করা হলেও, তা বেশিদিন টিকেনি।

অভিজিৎ চৌধুরী, মালদা: রাস্তায় পিচের বদলে দেওয়া হয়েছে ইটের টুকরো। খনাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনা নিত্য সঙ্গী। ইটে ভেঙে তৈরি ছোটো বড়ো গর্ত। আর সেই গর্ত দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। বর্ষাকালের পরে রাস্তা জলাশয়ের আকার ধারন করেছে। জমে রয়েছে বৃষ্টির জল। যার ফলে ডেঙ্গির (Dengue) আতঙ্ক নিয়ে ভুগছেন বাসিন্দরা। সমস্যার সুরাহার দাবিতে ক্ষোভ ফুঁসছেন এলাকার বাসিন্দারা। মালদা (Malda District) জেলার চাঁচল (Chanchol) মহকুমা সদরের জামে মসজিদ থেকে পোদ্দার পাড়া ও শান্তি পর্যন্ত রাস্তার বেহাল দশায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। পিডব্লিউডির এই রাস্তা পিচ দিয়ে নির্মাণ করা হলেও, তা বেশিদিন টিকেনি। ক্ষোভের পরিমাণ বাড়ছে।

চলাচলের যোগ্য করার লক্ষ্যে পঞ্চায়েতের তরফে ইটের টুকরো ফেলা হয়েছিল। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে রয়েছে নিকাশি ব্যবস্থা। মাটি বুজে গিয়ে ড্রেন দিয়ে জল নিষ্কাশন না হওয়ায় রাস্তায় জল থৈ থৈ করছে বলে বাসিন্দাদের অভিযোগ। আর সেই জলে ইতিমধ্যে সাঁতার কাটছে হাস। এই রাস্তা দিয়ে চাঁচল সাপ্তাহিক হাটের সংযোগ রয়েছে। অধিকাংশ যানবাহন এই রুট ধরেই চলাচল করে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিশ্চয়যান ও যাত্রিবাহী টোটো গুলিও চলাচল করে। চলাচল করতে গিয়ে হামেশাই দুর্ঘটনা ঘটছে বলে বাসিন্দারা জানাচ্ছেন।

পোদ্দারপাড়ার বাসিন্দা দেবার্য পোদ্দার জানান, ''একাধিকবার প্রশাসনকের লিখিত আকারে জানানো হলেও সমস্যা মেটেনি। দ্রুত রাস্তা পুনঃসংস্কার ও ড্রেন সংস্কার না করা হলেও বৃহত্তর আন্দোলনে নামব।''

সেই এলাকারই বাসিন্দা মায়ারানি পোদ্দার ক্ষোভের সুরে বলেন, ''রাতের বেলা রাস্তা দিয়ে চলাচল করা যায়না। চরম দুর্ভোগ পোহাতে হয়। আমার স্বামী নাই। দুর্ঘটনা ঘটলে কে দেখবে আমাকে।'' খেলেনপুরের আরজান বেওয়া জানালেন, ''রাস্তা ভাঙাচোরা, যত্রতত্র জল জমে রয়েছে। সরকার রাস্তা পাকা করুক। পাকা হলে হাজারো মানুষ নির্বিঘ্নে যাতায়াত করবে।''

রাস্তার বেহাল দশা নিয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন জানিয়েছেন, ''তহবিলে টাকা না থাকার কারণে কাজ স্থগিত রয়েছে। দুর্গাপুজোর পর পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে কাজ করা প্রচেষ্টা চালানো হবে। সেখানে জল নিকাশি ব্যবস্থা নিয়ে দ্রুত উদ্যোগী হব আমরা।''

আরও পড়ুন: পুজোর মুখে বন্ধ ব্য়ারাকপুর ব্রিজ, শুরু রাজনৈতিক চাপানউতোর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget