এক্সপ্লোর

Sukanta on Malda Explosion : 'গোটা বাংলায় বোমার কুটির শিল্প গড়ে উঠেছে', মালদার বিস্ফোরণ নিয়ে আক্রমণ সুকান্তর

Malda : আমবাগানের আড়ালে বোমা তৈরির কারবার। কবে থেকে চলছে, কেউ তা জানেন না

মানিকচক, মালদা : মালদার (Malda) মানিকচকের গোপালপুরে বোমা ফেটে ২ দুষ্কৃতীর মৃত্যু। গুরুতর জখম আরও ২ দুষ্কৃতী। আর এই ঘটনা ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা । মুখ্যমন্ত্রী একহাত নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 

তিনি বলেন, গোটা পশ্চিমবঙ্গে বোমা বাঁধা কুটির শিল্পে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ওয়ার্ল্ড বিজনেস সামিট করেছিলেন। তাতে কুটিরশিল্পকারী ব্যবসায়ীরা আরও বেশি উৎসাহিত হয়ে পড়েছেন। গোটা ভারতে এরকম ঘটনা শুনতে পাওয়া যায় না। একমাত্র পশ্চিমবঙ্গে বোমা বাঁধতে গিয়ে মানুষের মৃত্যু ঘটে। কারও ছাদ উড়ে যায়। এগিয়ে বাংলা, আমরা শুনেছি। গোটা ভারতে এই দৃশ্য আর কোথাও দেখা যায় না। 

আমবাগানের আড়ালে বোমা তৈরি-

আমবাগানের আড়ালে বোমা তৈরির কারবার। কবে থেকে চলছে, কেউ তা জানেন না। তবে শনিবার রাতে মালদার মানিকচকের গোপালপুরে প্রাণঘাতী বিস্ফোরণকাণ্ডের পর সেই কারবারই প্রকাশ্যে চলে এসেছে।

আরও পড়ুন ; রাতের অন্ধকারে বাগানের মধ্যে দুষ্কর্ম! বোমা বাঁধতে গিয়ে বিপত্তি, বিস্ফোরণে মৃত্য়ু ২ দুষ্কৃতীর, গুরুতর আহত ১

মালদার মানিকচকের গোপালপুরে বোমা ফেটে ২ দুষ্কৃতীর মৃত্যু হয়। গুরুতর জখম আরও ২ দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে পাট খেত ঘেরা আমবাগানে বসে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আওয়াজ শুনে থানায় খবর দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই দুষ্কৃতী ৩৭ বছরের ফরজান শেখ ও ৩২ বছরের সফিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় আরও দুই দুষ্কৃতীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঘটনাস্থলে যান মালদা জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বোমা বাধার কাজ চলছিল, সেই সময় বিস্ফোরণ হয়, আমরা জানালা-দরজা বন্ধ করে দিই।

মানিকচক থানার পুলিশ সূত্রের খবর, আমবাগানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ফরজান শেখ ও সফিকুল ইসলাম নামে ২ দুষ্কৃতীর। রবিবার সকালে মালদার পুলিশ সুপার বিস্ফোরণস্থলে যান। ঘটনাস্থল থেকে অ্যামোনিয়াম নাইট্রেট-সহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে।

গত ২১ মার্চ বীরভূমের বগটুই হত্যাকাণ্ডের পরে রাজ্যজুড়ে সমস্ত বেআইনি অস্ত্র, বোমা উদ্ধার করতে পুলিশকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় তল্লাশি-অভিযানে নামে পুলিশ। বিভিন্ন জায়গায় প্রচুর বোমা উদ্ধার হয়। কিন্তু, তারপরও কীভাবে মালদার মানিকচকের গোপালপুর গ্রামের এই আমবাগানে বোমা বাধার সাহস পেল দুষ্কৃতীরা ? যদিও প্রশাসন তদন্ত করছে বলে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget