এক্সপ্লোর

Malda: বৃষ্টির সময়ে জমিতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত মালদার কিশোর

Malda News: সে গতকাল তার কাকার সঙ্গে জমিতে কাজ করতে যায়। সেই সময় বাজ পড়ে। এরপর হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

করুণাময় সিংহ, মালদা: ফের বাজ পড়ে মৃত্যু কিশোরের। মালদার (Malda) হবিবপুরের ঘটনায় প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রের (student death)।

বাজ পড়ে মৃত্যু কিশোরের

বৃষ্টির সময় জমিতে আল বাঁধতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রের। গতকাল অর্থাৎ শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের বাঁকুইল গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বছর ১৪-র ওই কিশোরের নাম রুদ্র রায়। সে গতকাল তার কাকার সঙ্গে জমিতে কাজ করতে যায়। সেই সময় বাজ পড়ে। এরপর হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

বর্ষা আসার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন ধরেই রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। কিছুদিন আগেই পুরুলিয়ায় বাজ পড়ে একদিনে মৃত্যু হয়েছে ৩ জন মহিলার। দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত ২। জানা যায়, উত্তর ২৪ পরগনার কল্যাণী থেকে দিঘায় আসেন ওই ২ পর্যটক। সেখানেই অঘটন। এদিকে, শালবনিতে বাজ পড়ে মৃত ২ জন।

ক্ষণিকা ঘাটে সমুদ্রে স্নান করতে নেমে বজ্রাঘাতে মৃত্যু হয় দুই পর্যটকের। দুপুরের মেঘলা আবহাওয়ার মাঝে বাজ পড়ার জেরে কার্যত ঝলসে যায় তাঁদের শরীর। হালিশহর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুগম পাল (২৪ ) ও কল্যাণীর বাসিন্দা শুভজিৎ পালের (২৫) মৃত্যু হয়। বজ্রাঘাতে আহত হন আরও একজন।

আরও পড়ুন: Partha Chatterjee: 'চোরেদের গল্প সিলেবাস থেকে হঠাতে হবে', ইতিহাস বই থেকে পার্থ প্রসঙ্গ বাদের দাবিতে বাম-বিজেপি

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে বাজ পড়ে মৃত্যু হয় ২ জনের। দিন কয়েক আগে দুপুরে এক সময়ে ভারী বৃষ্টি হয়, সঙ্গে বজ্রপাত। সে সময় এই ঘটনা ঘটে। মৃতরা হলেন ১১ বছরের খাঁদু হাঁসদা এবং ৪২ বছরের আমেনা বিবি। খাঁদুর বাড়ি কর্ণগড়ের বালিজুড়িতে। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।

সেরা শিরোনাম

Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Malda: মর্মান্তিক! ফের শিশু মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
মর্মান্তিক! ফের শিশু মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget