এক্সপ্লোর

Partha Chatterjee: 'চোরেদের গল্প সিলেবাস থেকে হঠাতে হবে', ইতিহাস বই থেকে পার্থ প্রসঙ্গ বাদের দাবিতে বাম-বিজেপি

BJP on History Book Partha:গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নাম কেন ছাত্র ছাত্রীরা পড়বেন ? ইতিহাস বই থেকে পার্থ প্রসঙ্গ বাদ দেওয়ার দাবিতে সরব বাম- বিজেপি

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: অষ্টম শ্রেণির ইতিহাসের পাঠ্য বইতে কেন এখনো থাকবে নিয়োগ দূর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের নাম, এবার সেই নিয়েই প্রশ্ন তুললো বিজেপি ও সিপিএমের শিক্ষক সংগঠন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা।  এই নিয়ে সমাজ মাধ্যমেও সরব হয়েছেন একাধিক ব্যাক্তি। তবে এই ই্যসুতে বিরোধীদের জবাব দিয়েছেন রাজ্যের শাসকদলের শিক্ষক সংগঠন।

ইতিহাস বই থেকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন বাম- বিজেপি

 নিয়োগ দূর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার,  তার ঘনিষ্ঠ বন্ধবীর দুটি ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত উদ্ধার কয়েক কোটি টাকা , সোনা এবং দলিল। আর সেই পার্থ চট্টপাধ্যায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে রাজ্য সরকার থেকে তৃণমূল কংগ্রেস দলও। এই আবহে এবার মধ্য শিক্ষা পর্ষদের ইতিহাস বই থেকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন বাম- বিজেপি। কিন্তু কী আছে ক্লাস এইট-র ইতিহাস বইতে?

গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নাম কেন ছাত্র ছাত্রীরা পড়বেন ?

 ক্লাস এইটের 'অতীত ও ঐতিহ্য' শীর্ষক ইতিহাসের পাঠ্যবইয়ের ১৬২ ও ১৬৩ পৃষ্ঠায় রয়েছে কৃষিজমির অধিকার: সিঙ্গুর আন্দোলন শীর্ষক বিষয়বস্তু। ১৬৩ নং পৃষ্ঠায় দ্বিতীয় অনুচ্ছেদে লেখা রয়েছে,  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিনের সেই আন্দোলনের সঙ্গী ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। আর নিয়োগ দূর্নীতিতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের নাম কেন ছাত্র ছাত্রীরা পড়বেন তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। আর এই নিয়েও সমাজ মাধ্যমে সরব হয়েছেন একাধিক ব্যাক্তি।

'চোরেদের গল্প এখনই সিলেবাস থেকে হঠাতে হবে''

কেউ লিখেছেন, ' চোরেদের গল্প এখনই সিলেবাস থেকে হঠাতে হবে'। কেউ লিখেছেন, 'অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাম পড়তে হচ্ছে আজও ছাত্রদের। উচ্চশিক্ষা দপ্তরের উচিত দ্রুত পাঠক্রম সংশোধন করা।' আবার কেউ লিখেছেন,' অষ্টম শ্রেণির ইতিহাস বইটা দরকার,  কেউ দিতে পারবেন। ' তবে এই ইস্যুতে একযোগে আক্রমণ শানিয়েছেন বাম বিজেপির শিক্ষক সংগঠন। এমনকি তারা পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ পাঠ্য বই থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন। তবে বিরোধীরা যতই  পার্থ চট্টোপাধ্যায় ই্যসুতে সুর চড়াক না কেন, তাতে আমল দিচ্ছে না শাসক দলের শিক্ষক সংগঠন। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: “ওটা সরকারের জমি..”, কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ? নতুন করে কোথাও চলতে পারে ভাঙার কাজ ?
“ওটা সরকারের জমি..”, কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ? নতুন করে কোথাও চলতে পারে ভাঙার কাজ ?
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
Dilip Ghosh: 'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ
'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget