এক্সপ্লোর

Malda: নিষেধাজ্ঞা না মেনে প্যান্ডেল দিঘির ওপর, হুড়মুড়িয়ে ভেঙে জলে পড়লেন শতাধিক, আহত বেশ কয়েকজন

Malda Pandal Accident: প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনেই তৈরি হয় মণ্ডপ। প্যান্ডেল ভেঙে দিঘির জলে পড়ে গেলেন শিশু ও মহিলা সহ প্রায় শতাধিক মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও।

করুণাময় সিংহ, মালদা: প্রশাসনের নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার। সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করেই দিঘির ওপরেই তৈরি করা হয়েছিল ছটপুজোর মণ্ডপ। মালদার হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারির ঘটনা। সেখানেই আচমকা ওই মণ্ডপ ভেঙে পড়ে ঘটল সাংঘাতিক দুর্ঘটনা। 

প্যান্ডেল ভেঙে দিঘির জলে পড়ে গেলেন শিশু ও মহিলা সহ প্রায় শতাধিক মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালানোর পর জল থেকে প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। 

মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার বারদুয়ারি এলাকার ঘটনা এটি। ছটপুজো উপলক্ষে এই এলাকারই একটি বড় জলাশয়ের ওপরে মঞ্চ তৈরি করা হয়। প্রশাসন সূত্রে খবর, সেই মঞ্চে একসঙ্গে বহু মানুষ উঠে পড়েন। সেই চাপ সামলাতে না পেরে হঠাৎ করেই এই মঞ্চ ভেঙে পড়ে। যাঁরা সেই সময়ে মঞ্চে ছিলেন তাঁরা প্রত্যেকেই জলাশয়ে পড়ে যান বলে খবর। তড়িঘড়ি উদ্ধারকার্যে এগিয়ে আসেন স্থানীয়রা। পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রত্যেককেই জলাশয় থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় অল্পবিস্তর আহত হয়েছেন ৭ জন। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়েও দেওয়া হয়। 

কিন্তু কীভাবে কোনও অনুমতি ছাড়া এই জলাশয়ের ওপর মঞ্চ তৈরি করা হল? এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

আরও পড়ুন: CoochBehar Relationship Chaos : একসঙ্গে বাড়িতে হাজির ৪ প্রেমিকা! 'কীর্তি'-র পর্দাফাঁসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মাথাভাঙার যুবকের

৮ নভেম্বর। অর্থাৎ কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থীতে শুরু হয়েছে ছট উৎসব। চার দিনের এই উৎসবের আজ ১০ নভেম্বর মূল দিন। আজকের দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হবে। চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন। উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে মূলত ছট উৎসব পালিত হয়। এরাজ্যেও বিভিন্ন প্রান্তে এই উৎসব উদযাপন করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget