এক্সপ্লোর

Malda News:১ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন মালদা শহরের প্রাণকেন্দ্র, দোকানে ঢুকল জল

Waterlogging: টানা ১ ঘণ্টার বৃষ্টি, তাতেই জলমগ্ন হয়ে পড়ল মালদা শহরের প্রাণকেন্দ্র নেতাজি পৌর মার্কেট এবং চিত্তরঞ্জন মার্কেট-সহ পোস্ট অফিস মোড়।

করুণাময় সিংহ, মালদা: টানা ১ ঘণ্টার বৃষ্টি (Rain), তাতেই জলমগ্ন হয়ে পড়ল মালদা শহরের (Malda News) প্রাণকেন্দ্র নেতাজি পৌর মার্কেট এবং চিত্তরঞ্জন মার্কেট-সহ পোস্ট অফিস মোড়। বর্ষণের জেরে নেতাজি পৌর মার্কেট ও চিত্তরঞ্জন পৌর মার্কেটের দোকানে জলও (Waterlogging) ঢুকে যায়। মালদা ইংরেজবাজার পুরসভা এলাকায় ঘটনাটি ঘটেছে।

কী পরিস্থিতি?
নিম্নচাপের জেরে গত দু'দিন ধরে মালদা জুড়ে বৃষ্টি চলছে। গত কাল অর্থাৎ শনিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়। সন্ধ্যায় টানা ১ ঘণ্টা বৃষ্টি চলে। তার পরেই জলমগ্ন হয়ে পড়ে শহরের ২ পুরসভার মার্কেট-সহ বিভিন্ন ওয়ার্ড। নেতাজি পৌর মার্কেটে ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের মধ্যে পাম্প হাউস তৈরির জন্য ঘর বানানো হলেও এখনও পর্যন্ত সেই পাম্প হাউস তৈরি হয়নি। ফলে বৃষ্টির কারণে নেতাজি পৌর মার্কেট জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি মালদহ মেডিক্যাল কলেজ চত্বর-সহ হাসপাতালের ভিতরেও জল ঢুকে যায়। বস্তুত, রাজ্যের একাধিক প্রান্তে কম-বেশি এক ধরনের ছবি দেখা গিয়েছে। অন্যতম বীরভূমের নলহাটি। 

আশঙ্কায় নলহাটির বাসিন্দারা...
বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা নলহাটির ২ নম্বর ব্লকের শীতল গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামেও। স্থানীয়দের বক্তব্য, ব্রাহ্মনী নদীর জলস্তর বেড়েই চলেছে। এই ধারা বজায় থাকলে বাঁধ ভাঙার আশঙ্কাও তৈরি হবে, মনে করছেন গ্রামবাসীরা। এর মধ্যে প্রসাদপুর, বেড়া, শিমুল ইত্যাদি গ্রামে ব্রাহ্মণী নদীর জল ঢুকতে শুরু করেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় বীরভূম জেলা প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা দফতর এবং পিএইচই দফতরের কর্মীদের শীতল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাত আটটা নাগাদ ব্রাহ্মনী নদীর জলস্তর বৃদ্ধির গতি বেড়ে যাওয়ার প্রসাদপুর, বেড়া, শিমুল গ্রামে নদীর জল ঢুকতে শুরু করে। প্রশাসনের তরফে গ্রামের বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরকারি  স্কুলে থাকার ব্যবস্থাও করা হয় বলে খবর। ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এর আগে, গত বছর সেপ্টেম্বর মাসেই দু'দিনের টানা বৃষ্টিতে বন্ধ হয়ে যায় বীরভূমের নলহাটির  দেবগ্রামঘাটের কজওয়ে। তুুমুল বর্ষণে ব্রাহ্মণী নদীরজল বাড়ছিল। তখনই প্রমাদ গোনেন স্থানীয়রা। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতায়াতের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন:বিদায় চেয়েও ডিগবাজি বিজেপি-র প্রলয় পালের, জানালেন, ছাড়ছেন না রাজনীতি

 

 

 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget