এক্সপ্লোর

Pralay Pal: বিদায় চেয়েও ডিগবাজি বিজেপি-র প্রলয় পালের, জানালেন, ছাড়ছেন না রাজনীতি

Tamluk News: জানালেন, বিজেপি-র কর্মী-সমর্থকদের অনুরোধেই রাজনীতিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

তমলুক: ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই ডিগবাজি বিজেপি-র (BJP) প্রলয় পালের (Pralay Pal)। জানালেন, বিজেপি ছাড়ছেন না তিনি। ১৮০ ডিগ্রি ঘুরে রবিবার এমনই জানিয়ে দিলেন তমলুক বিজেপির সহ সভাপতি। দু'দিন আগেই যদিও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন তিনি। 'ভাল থেকো রাজনীতি, আর নয়, দাও বিদায়' লিখেছিলেন সমাজমাধ্যমে। কিন্তু এদিন জানালেন, বিজেপি-র কর্মী-সমর্থকদের অনুরোধেই রাজনীতিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। (Tamluk News) নিজেই জানালেন সেই কথা।

সাংবাদিক বৈঠক করে রবিবার এই কথা জানালেন প্রলয়। তিনি বলেন, "দু'দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলাম। রাজনীতি করতে এসে অত্যন্ত দুঃখ পেয়েছিলাম আমি। যখন ২ শতাংশ ভোট ছিল, সেই সময় থেকে বিজেপি করছি। কিন্তু কোথাও যেন মনে হয়েছিল, চোখের সামনে এভাবে দলের ক্ষতি দেখার চেয়ে মৃত্যু অনেক ভাল। আবেগ থেকে তাই ওই পোস্ট করেছিলাম।"

সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যা করে প্রলয় বলেন, "রাজ্য, জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে ভালবাসার কর্মীরা ফোন করে রাজনীতি থেকে সরে না দাঁড়ানোর জন্য অনুরোধ জানান। বিবেকের যন্ত্রণায় তাঁদের অনুরোধ প্রত্য়াখ্যান করতে পারিনি। তাই আগের পোস্ট থেকে সরে দাঁড়াচ্ছি। আমি রাজনীতিতে আছি, রাজনীতি করব এবং বিজেপি-ই করব।"

আরও পড়ুন: Kolkata News: রবীন্দ্রভারতীর পর যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, স্বেচ্ছাবসর চাইলেন উপাচার্য, কাঠগড়ায় তৃণমূল

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রলয়ের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ফোনে কথোপকথনের অডিও রেকর্ডিং সামনে এনে তোলপাড় ফেলে দিয়েছিল বিজেপি। সেই প্রলয় পালই দু'দিন আগে বিজেপি ছাড়তে চলেছেন বলে লেখেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, 'স্ক্রিনশট ইন
ভাল থেকো রাজনীতি। আর নয়। বিদায়'। 

তাঁর সেই পোস্ট ঘিরে জল্পনা শুরু হতে সময় লাগেনি। বিজেপি ছেড়ে প্রলয় কি অন্য় দলে যোগ দিতে চলেছেন, আদি-নব্য় দ্বন্দ্বেই কি বিজেপি ছাড়তে চান তিনি, আচমকা বিজেপি ছাড়ার মতো সিদ্ধান্ত নিলেন কেন, ওঠে প্রশ্ন। শোনা যায়, বিজেপি-র যে তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয়, সম্প্রতি তার সভাপতি করা হয়েছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে, যিনি জেলার রাজনীতিতে শুভেনদু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপি-তে যোগ দিয়েছিলেন প্রলয়। বিরোধী দলনেতার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়েও শুরু হয় চর্চা। শেষ মেশ সিদ্ধান্ত পাল্টে ফেললেন প্রলয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget