এক্সপ্লোর

Malda: টানা বৃষ্টির জেরে নষ্ট মাঠের ফসল, মাথায় হাত মালদার কৃষকদের

লাভের অঙ্কের কথা ভুলে আপাতত ঋণের বোঝা ঘাড় থেকে নামাতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে মালদার কৃষকরা।

অভিজিৎ চৌধুরী, মালদা : বর্ষার বিদায় ও শীতের আগমন, সময়টা বরাবরই নুরপুর, নাজিরপুর অঞ্চলের কৃষকদের কাছে কপি চাষের জন্য আদর্শ সময়। এবারেও চাষের কাজে তারা এগোলেও হাসি উধাও তাদের। দুর্যোগ কেটে গেলেও, এখনও একাধিক জায়গায় তার দগদগে ক্ষতচিহ্ন। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে মালদায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাথায় হাত কৃষকদের। প্রায় ৮০০ বিঘা জমি জলের তলায়।

মরসুমের এই সময়টিকে কাজে লাগাতে ঋণ নিয়ে চাষ করেছিলেন কৃষকরা। শীতের আগে, ফুলকপি, বাঁধাকপির চাষ করেছিলেন মালদার মানিকচকের নুরপুর, নাজিরপুরের কৃষকরা। কিন্তু, জমিতে জল জমে, মাঠেই নষ্ট হয়ে গেছে ফসল। শেষলগ্নে মরিয়া চেষ্টা হিসেবে স্প্রে করে ফসল বাঁচানোর চেষ্টা করেছিলেন তাঁরা, কিন্তু বৃথা গিয়েছে তাও। এখন দেনা শোধ তো দূরের কথা, সংসার খরচ কীকরে জোগাড় করবেন, সেই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে কৃষকদের। সাধারণত, বিঘা প্রতি কপি চাষ করতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ করতে হয় কৃষকদের। আর বিক্রির সময় বিঘা প্রতি ৫০ থেকে ৫৫ হাজার টাকা বিক্রি করে কৃষকরা দেখতে পান লাখের মুখ। কিন্তু সর্বনাশা বৃষ্টিতে এবারে সব আশা শেষ।

কৃষকদের কথায়, ৩ দিনের বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। কীভাবে মহাজনের টাকা শোধ করব বুঝতে পারছি না। অন্য একজন জানিয়েছেন, ৫০ শতাংশ ফসল নষ্ট হয়ে গিয়েছে। স্প্রে করেও বাঁচানো সম্ভব হয়নি। ৫ থেকে ১০% ফসল থাকতে পারে বাকি ৯০% ই নষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতিতে কৃষকদের সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। লাভের অঙ্কের কথা ভুলে আপাতত ঋণের বোঝা ঘাড় থেকে নামাতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে মালদার কৃষকরা।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শান্তিপল্লি এলাকায়, খালের পাশে, বৃহস্পতিবার রাতে বড়সড় ধস নামে।ধসের জেরে, আশপাশের একাধিক বাড়িতে ফাটল ধরে যায়। পূর্ণিমার কটালে এই এলাকায় জল জমে যায়। তার জেরে মাটি আলগা হয়ে গিয়েই ধস নেমেছে বলে অনুমান। ইতিমধ্যেই ধস বিধ্বস্ত এলাকায়, মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। ডায়মন্ড হারবারের মহকুমাশাসক জানিয়েছেন, 
দুর্যোগ বিধ্বস্ত এলাকার আটটি পরিবারকে স্থানীয় স্কুলে রাখা হয়েছে। সেচ দফতর প্রাথমিক মেরামতির কাজ শুরু করেছে। ইন্সপেকশনের পর, পাকাপাকি মেরামতির কাজ শুরু হবে। 

আরও পড়ুন- টানা বৃষ্টির জের, উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় জলমগ্ন চাষের জমি, মাথায় হাত কৃষকদের

আরও পড়ুন- বেলিয়াতোড় রেঞ্জে তাণ্ডব হাতির দলের, নষ্ট ২০ হেক্টর জমির ফসল, ঘুম উড়েছে গ্রামবাসীদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget