এক্সপ্লোর

Malda: মালদায় জলাশয় থেকে উদ্ধার টোটো চালকের দেহ, ছিনতাইয়ের জন্য খুন? তদন্তে পুলিশ

Malda: টোটো ছিনতাইয়ের জন্য নেশার দ্রব্য খাইয়ে মৃত ব্যক্তিকে দুষ্কৃতীরা জলাশয়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ পরিবারের লোকজনের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

করুণাময় সিংহ, চাঁচল: সাতসকালে জলাশয় থেকে এক টোটো চালকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল‍্য ছড়াল মালদা জেলার মালতিপুরে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। কীভাবে ওই টোটো চালকের মৃত্যু হল? দুর্ঘটনা না খুন? তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত টোটো চালকের নাম জনার্দন দাস (৫৫)। পেশায় টোটো চালক এই ব্যক্তি মালতিপুরের সাঞ্চিয়া গ্রামের বাসিন্দা। আজ সকালে চাঁচল থানার মালতিপুর-গৌরহন্ড সড়কের পাশে একটি ইটভাটার সামনের জলাশয় থেকে দেহটি উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও টোটো নিয়ে বেরোন তিনি। তারপরে আর বাড়ি ফেরেননি। আত্মীয়-পরিজনদের কাছে তাঁর বিষয়ে খোঁজ নিলেও, কেউই কিছু বলতে পারেননি। স্বামী ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে সামসি পুলিশ ফাঁড়িতে গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান মৃতের স্ত্রী ভক্তি দাস।

এই ঘটনায় পর আজ সাতসকালে মালতিপুরের গৌরসন্ডে একটি ইটভাটার জলাশয়ে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশে। তবে ওই ব‍্যক্তির দেহ জলাশয়ে পড়ে থাকলেও, তাঁর টোটো সেখানে পাওয়া যায়নি। যা নিয়ে রহস‍্য দানা বেঁধেছে।

মৃতের এক আত্মীয় উত্তম সরকারের অভিযোগ, তাঁকে নেশা জাতীয় কোনও দ্রব‍্য খাইয়ে দুস্কৃতীরা জলাশয়ে ফেলে দিয়ে টোটো নিয়ে চম্পট দিয়েছে। এটি আত্মহত্যার ঘটনা নয় বলেই দাবি মৃতের স্ত্রীরও।

পুলিশের প্রাথমিক অনুমান, টোটো ছিনতাই করার জন‍্য মৃত ব্যক্তিকে নেশা জাতীয় দ্রব‍্য খাইয়ে জলাশয়ে ফেলা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগেও ওই এলাকায় এক টোটো চালককে মাদক দ্রব‍্য খাইয়ে তাঁর টোটো ছিনতাই করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget