এক্সপ্লোর

Malda: মিড ডে মিলের চালের ড্রামে মরা ইঁদুর-টিকটিকি, চোখ কপালে শিক্ষক-শিক্ষিকা-অভিভাবকদের

Mid Day Meal: মিড ডে মিলের চালের ড্রামে মরা ইঁদুর ও টিকটিকি। ঘটনা সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়াল মালদহের চাঁচল থানার সাহুরগাছি-বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলে।

করুণাময় সিংহ, মালদা: মিড ডে মিলের (Mid day meal) খাবারে সাপের পর এবার চালের ড্রামে মরা ইঁদুর (rats) ও টিকটিকি (lizard)। ড্রাম খুলতেই শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের চোখ কপালে উঠল। তীব্র চাঞ্চল্য ছড়াল মালদায় (Malda)।

মিড ডে মিলের চালের ড্রামে মরা ইঁদুর-টিকটিকি

মিড ডে মিলের চালের ড্রামে মরা ইঁদুর ও টিকটিকি, ড্রাম খুলতেই শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের চোখ কপালে উঠল। ঘটনা সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়াল মালদার চাঁচল থানার সাহুরগাছি-বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রুটিন অনুযায়ী পড়ুয়াদের খাবার দেওয়া হয় না। ডিম,মাছ ও মাংস দীর্ঘদিন ধরে দেওয়া হয় না। তাছাড়া ভাত সঠিক পরিমাণে দেওয়া হয় না। নিম্নমানের খাবার দেওয়ারও অভিযোগ ওঠে। তারপরই রান্নাঘর খতিয়ে দেখতে যাওয়া হলে চালের ড্রামে মরা ইঁদুর ও টিকটিকি দেখতে পাওয়া যায়। এরপরই শুরু হয় বিক্ষোভ।

স্থানীয় বাসিন্দা রাজিকুল ইসলামের অভিযোগ, 'ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জন্য স্কুলের পরিকাঠামো ভেঙে পড়েছে। মিড ডে মিলে অনেক দিন ধরেই গরমিল চলছে। আজ তা হাতেনাতে স্পষ্ট হল।' পাশাপাশি স্কুলে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই বলেও অভিযোগ। বাড়ি থেকে জলের বোতল স্কুলে আনে পড়ুয়ারা। তারপরেই মিড ডে মিলের খাবার খায় তারা। 

প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সাহা যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছেন। মিড ডে মিলে নিয়ম মনেই খাবার দেওয়া হয় বলে তিনি দাবি করেছেন।   

সম্প্রতি বীরভূমের ময়ূরেশ্বরে মিড ডে মিলে সাপ মেলে। তার পরের দিনই আসরে নামেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। সিউড়ির একটি স্কুলে পড়ুয়াদের সঙ্গে বেঞ্চে বসে মিড ডে মিল খান বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।                              

আরও পড়ুন: Mamata Banerjee: চিড়িয়াখানায় বাঘের এসি বসানো বাঘের খাঁচাও তাঁর তৈরি, জানালেন মমতা

সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি, ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ডালের বালতিতে সাপ পড়ে থাকতে দেখা যায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে একের পর এক পড়ুয়া। এ নিয়ে তোলপাড় পড়ে যায়। রাতারাতি শোকজ করা হয় স্কুলের টিচার-ইন-চার্জ নিমাই মণ্ডলকে। ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা শিক্ষা দফতর। মঙ্গলবার সিউড়ির দুটি স্কুল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন মিড ডে মিল খেতে। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget