এক্সপ্লোর

Malda : টোটো চুরি চক্রের ৬ পান্ডা গ্রেফতার ইংরেজবাজারে

Malda : গত বছর অক্টোবর মাসে আন্তঃরাজ্য বাইক ও টোটো চুরি চক্রের ছয় পান্ডাকে গ্রেফতার করেছিল বাঁকুড়া জেলা পুলিশ...

করুণাময় সিংহ, ইংরেজবাজার (মালদা) : টোটো চুরি চক্রের ৬ পান্ডাকে গ্রেফতার (Arrest) করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে চোরাই পাঁচটি টোটো। মালদা শহর (Malda Town) থেকে টোটোগুলি চুরি করে নিয়ে গিয়ে তার কাঠামো পরিবর্তন করে বিক্রি করা হত।

ঘটনায় ধৃতদের নাম- মোহন চৌধুরী। বাড়ি ইংরেজবাজার থানার অমৃতি বিনপাড়ায়। পিন্টু চৌধুরী, উৎপল কর্মকার, জঙ্গলি চৌধুরী। এই তিনজনের বাড়ি মোথাবাড়ি থানার সাকুলাপুরে। এছাড়া রাজকুমার মণ্ডল ও নবকৃষ্ণ মণ্ডল । এদের বাড়ি ভূতনি থানার মাহিন্দটোলা গ্রামে। 

আরও পড়ুন ; আন্তঃরাজ্য বাইক ও টোটো চুরি চক্রের ছয় পান্ডাকে গ্রেফতার বাঁকুড়া জেলা পুলিশের

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে আন্তঃরাজ্য বাইক ও টোটো চুরি চক্রের ছয় পান্ডাকে গ্রেফতার করেছিল বাঁকুড়া জেলা পুলিশ। এর পাশাপাশি ১৪ টি টোটো ও ২০ টি বাইক উদ্ধার করা হয়। মেজিয়া থানায় এক সাংবাদিক বৈঠক করে এই খবর জানান বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার।

তিনি জানান, ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে (গত বছর) গঙ্গাজলঘাঁটি, শালতোড়া, ছাতনা ও মেজিয়া থানা এলাকায় দু'টি টোটো ও চারটি মোটর বাইক চুরি যায়। এই ঘটনার তদন্তে নেমে রানিগঞ্জের বাসিন্দা নাসিম আনসারিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে মাজার শরিফ এলাকার সেলিম শেখকে গ্রেফতার করে বেশ কয়েকটি টোটো ও বাইক উদ্ধার করা হয়। ওই সূত্র ধরেই রানিগঞ্জের বল্লভপুর থেকে আরও তিন জনকে গ্রেফতার করা হয়। পরে ২৬ সেপ্টেম্বর বাঁকুড়ার শালতোড়া থেকে আসলাম শেখ নামে আরও এক জনকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত যে টোটো ও বাইকগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি বাঁকুড়া জেলার পাশাপাশি আসানসোল, দুর্গাপুর থেকে চুরি যাওয়া বলে তিনি জানান।

গত বছরই বাইক পাচারকারী এক চক্রের পর্দাফাঁস করে মালদার মানিকচক থানার পুলিশ। গভীর রাতে মানিকচক থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget