এক্সপ্লোর

Fake BDO Online Fraud: জয়েন্ট বিডিও পরিচয়ে টাকা আত্মসাৎ, প্রতারিত তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী

Malda fraud call: জয়েন্ট বিডিও-র নাম করে প্রথমে প্রশাসনিক বিষয় নিয়ে কথা বলে এক ব্যক্তি। কিছুক্ষণ পর দ্বিতীয়বার ফোন করে পারিবারিক অসুস্থতার কথা বলে ২০ হাজার টাকা চাওয়া হয়।

অভিজিৎ চৌধুরী,মালদা: প্রতারণার ফাঁদে পঞ্চায়েত প্রধানের স্বামী। জয়েন্ট বিডিও পরিচয়ে আর্থিক সাহায্য চেয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

তৃণমূল প্রধানের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা আফজল হোসেনের অভিযোগ, বুধবার জয়েন্ট বিডিও-র নাম করে প্রথমে প্রশাসনিক বিষয় নিয়ে কথা বলে এক ব্যক্তি। কিছুক্ষণ পর দ্বিতীয়বার ফোন করে পারিবারিক অসুস্থতার কথা বলে ২০ হাজার টাকা চাওয়া হয়। তৃণমূল নেতার দাবি, অনলাইনে টাকা পাঠিয়ে ওই নম্বরে ফোন করে আর সাড়া মেলেনি। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে মন্তব্য করতে চাননি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লব ঘোষ ও আমিন মুর্মু। 

অন্যদিকে, রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। মালদার ইংরেজবাজার থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। চাঁচলের বাসিন্দা জ্যোর্তিময় পাণ্ডের অভিযোগ, রেলের গ্রুপ সি পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ৬ লক্ষ টাকা দাবি করেন হুগলির ব্যান্ডেলের বাসিন্দা কামেশ্বর সিং। ১ লক্ষ ১৫ হাজার টাকা দেওয়ার পর ই-মেলের মাধ্যমে পাঠানো হয় নিয়োগপত্র।

আরও পড়ুন, বদলে যাচ্ছে মোবাইল ফোনের সেটিংস, নিজে থেকেই বিদেশে চলে যাচ্ছে কল, কসবার সংস্থায় সাইবার হানা?

গতকাল ডিআরএম অফিসে কাজে যোগ দিতে এসে ওই ব্যক্তি ও তাঁর সঙ্গীর ব্যবহার দেখে সন্দেহ হয় চাকরিপ্রার্থীর। ডিআরএম অফিসের সামনে থেকেই মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা বিহারের পাটনার বাসিন্দা। রেলে চাকরি দেওয়ার নামে আন্তঃরাজ্য প্রতারণা-চক্র কাজ করছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

তবে প্রতারণা সর্বত্রই চলছে। কোচবিহার শহরের চেম্বারে হানা দিয়ে এক ভুয়ো চিকিৎসককে হাতেনাতে ধরল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর ছয় সহযোগীকেও। পুলিশ সূত্রে খবর, মাধ্যমিক পাস যোগ্যতা নিয়েই চিকিৎসার ব্যবসা ফেঁদে বসেছিলেন শীতলকুচির বাসিন্দা। এই ভুয়ো চিকিৎসকের নাম নাম এমএ আলি। নামে এমএ থাকলে কী হবে, পুলিশ সূত্রে খবর, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। প্যাডে লেখা এমবিবিএস, এমডি। স্পেশালাইজেশন হিসেবে উল্লেখ করা হয়েছে স্কিন অ্যান্ড নিউরো। রয়েছে রেজিস্ট্রেশন নম্বরও। প্রেসক্রিপশন দেখে মনে হবে, পাকা হাতে লিখেছেন কোনও অভিজ্ঞ চিকিৎসক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget