এক্সপ্লোর

Cooch Behar: যোগ্যতা মাধ্যমিক, কোচবিহারে চলছিল রমরমা কারবার, পুলিশের জালে ভুয়ো চিকিৎসক

Cooch Behar News: কোচবিহার শহরে চেম্বারে হানা দিয়ে এক ভুয়ো চিকিৎসককে হাতেনাতে ধরল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর ৬ সহযোগীকেও। মাধ্যমিক যোগ্যতা নিয়েই চিকিৎসার ব্যবসা ফেঁদে বসেছিলেন শীতলকুচির বাসিন্দা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহার শহরের চেম্বারে হানা দিয়ে এক ভুয়ো চিকিৎসককে হাতেনাতে ধরল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর ছয় সহযোগীকেও। পুলিশ সূত্রে খবর, মাধ্যমিক পাস যোগ্যতা নিয়েই চিকিৎসার ব্যবসা ফেঁদে বসেছিলেন শীতলকুচির বাসিন্দা। 

সকালবেলা কোচবিহার শহরে টানটান নাটক। হঠাৎই এক চিকিৎসকের চেম্বারে ঢুকে পড়েন পুলিশকর্মীরা। তাঁরা সেখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ‘আপনি চিকিৎসক?’ উত্তরে তিনি বলেন, ‘না, আমি রোগী। ডাক্তারবাবুকে দেখাতে এসেছি।’ পর্দা ফাঁস করে দেন চেম্বারে উপস্থিত থাকা এক রোগী। তিনি বলে ওঠেন, ‘না, না উনিই চিকিৎসক। আমাদের চিকিৎসা করেন।’

এই ভুয়ো চিকিৎসকের নাম নাম এমএ আলি। নামে এমএ থাকলে কী হবে, পুলিশ সূত্রে খবর, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। প্যাডে লেখা এমবিবিএস, এমডি। স্পেশালাইজেশন হিসেবে উল্লেখ করা হয়েছে স্কিন অ্যান্ড নিউরো। রয়েছে রেজিস্ট্রেশন নম্বরও। প্রেসক্রিপশন দেখে মনে হবে, পাকা হাতে লিখেছেন কোনও অভিজ্ঞ চিকিৎসক। 

পুলিশ সূত্রে দাবি, চিকিৎসক পরিচয়ে এভাবেই ব্যবসা ফেঁদে বসেছিলেন  শীতলকুচির বাসিন্দা এমএ আলি। তাঁর কাছে চিকিৎসা করাতে গেলেই বিশেষ ল্যাবে করতে দেওয়া হত গুচ্ছ গুচ্ছ পরীক্ষা। কোচবিহার শহরের মিউনিসিপ্যালিটি মার্কেট রোড এবং রাজরাজেন্দ্র নারায়ণ রোডের ওই চিকিৎসকের দু’টি চেম্বারে হানা দেয় কোতয়ালি থানার পুলিশ। ধৃতদের ল্যাপটপ সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস জানিয়েছেন, ‘বিষয়টি শুনেছি। এরকম অভিযোগ পেলে তদন্ত করব। চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের নজরদারি চলছে।’

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য, চিকিৎসক বিনায়ক রায় বলেছেন, ‘প্রশাসন ব্যবস্থা নিলেও এরা আইনের ফাঁকে ছাড়া পেয়ে যায়। আইএমএ-র কাছ থেকে প্রশাসন সাহায্য চাইলে অবশ্যই করব।’

অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহারের বিজেপি সভানেত্রী ও তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়ের দাবি, ‘আমরা এটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছি। প্রশাসনকে জানিয়েও কাজ হয় না। রাজনৈতিক দলের নেতারা নিশ্চয় তোলা পায়, তাই এটা চলছে।’

পাল্টা কোচবিহার টাউন ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, ‘সরকার নিজে সবরকম ব্যবস্থা নিচ্ছে। কোচবিহার শুধু না। লোয়ার অসম থেকে এই ট্রেন্ডটা ঢুকেছে। কোচবিহারে আসছে। বেশিরভাগ ভুয়ো ডাক্তার অসমের পেশেন্টই ধরে। এর মধ্যে প্রশাসনিক বা রাজনৈতিক কোনও ব্যাপার নেই। যারা ভুয়ো ডিগ্রি নিয়ে মানুষ ঠকিয়ে প্রতারণা করে সরকার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget