এক্সপ্লোর

Malda: প্রতিশ্রুতি পরেও মেলেনি চাকরি! প্রশাসনের দ্বারস্থ মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবার

Malda News: ২০১৯ সালে উত্তরপ্রদেশের ভাদোহিতে কার্পেট কারখানায় বিস্ফোরণ রাতারাতি পথে বসিয়েছিল এই পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলিকে। দুর্ঘটনায় মৃত্য়ু হয় মালদার মানিকচকের ৯ জন পরিযায়ী শ্রমিকের।

করুণাময় সিংহ, মালদা: চাকরির দাবিতে মালদার (Malda) জেলাশাসকের দ্বারস্থ হলেন ২০১৯ সালে ভিনরাজ্য়ে মৃত মানিকচকের ৯ পরিযায়ী শ্রমিকের পরিবার। প্রশাসনের প্রতিশ্রুতির পরেও অঙ্গনওয়াড়ি পদে চাকরি পাননি বলে অভিযোগ মৃতদের পরিবারের সদস্য়দের। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রশাসনের দ্বারস্থ মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবার: ২০১৯ সালে উত্তরপ্রদেশের ভাদোহিতে কার্পেট কারখানায় বিস্ফোরণ রাতারাতি পথে বসিয়েছিল এই পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলিকে। দুর্ঘটনায় মৃত্য়ু হয় মালদার মানিকচকের এনায়েতপুর গ্রামের ৯ জন পরিযায়ী শ্রমিকের। একদিকে, পরিজন হারানোর শোক। অন্য়দিকে, পরিবারের একমাত্র রোজগোরে সদস্য়ের আকস্মিক মৃত্য়ুতে দিশাহারা হয়ে যায় পরিবারগুলি। সেই সময় মৃতদের বাড়ি গিয়ে পরিবারের হাতে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

পাশাপাশি, মৃতদের পরিজনদের দাবি, পরিবারের এক সদস্য়কে যোগ্যতা অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিল প্রশাসন। কিন্তু সেই প্রতিশ্রুতির পর পেরিয়ে গিয়েছে ৪ বছর। মৃত পরিযায়ী শ্রমিকদের একজনের পরিবারের সদস্য়েরও চাকরি হয়নি বলে অভিয়োগ। প্রতিশ্রুতি সত্ত্বেও মেলেনি রেশন। বিড়ি বেঁধে কোনওরকমে সংসার চালাচ্ছেন তাঁরা। অভিযোগ বার বার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। এই পরিস্থিতিতে চাকরির দাবিতে বৃহস্পতিবার ফের মালদার জেলাশাসকের দ্বারস্থ হন মৃতদের পরিবারের সদস্য়রা। তাঁদের সঙ্গে ছিলেন আরএসপির মালদা জেলা সম্পাদক। মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী সুলতানা বিবি বলেন, “২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি উত্তপ্রদেশে বিস্ফোরণে মারা যান। ফিরহাদ হাকিম এসেছিলেন। উনি চাকরির প্রতিশ্রুতি দেন। কিন্তু, চাকরি পাচ্ছি না। আমরা ডিএমের অফিসে গেছি। আমাদের কোনও ব্য়বস্থা করা হয়নি। চাকরি চাই আমরা।’’

এতে শুরু হয়েছে  তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “আজকে ৩ বছর পেরিয়ে গেলেও এরা চাকরি পাননি। এটা খুব দুর্ভাগ্য়জনক। কারণ এভাবে যাঁরা মারা যাচ্ছেন তাঁদের পরিবার ২ লক্ষ টাকায় চলে না। স্বাভাবিকভাবে তাঁদের একটা কর্মসংস্থানের ব্য়বস্থা করা উচিত রাজ্য় সরকারের তরফে। কিন্তু, প্রশাসনের কোনও হেলদোল আমরা দেখছি না।’’ সম্প্রতি মিজেরামে দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের। ভিনরাজ্য়ে কাজে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছেন জেলার আরও ২ পরিযায়ী শ্রমিক। এই প্রেক্ষিতে, ৪ বছর আগে উত্তপ্রদেশে দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবার এখনও চাতক পাখির মতো চাকরির অপেক্ষায়।

আরও পড়ুন: North 24 Parganas Weather: রোদ ঝলমলে আকাশ, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget