এক্সপ্লোর

Malda: 'দলকে সমর্থন করলেই মিলবে জব কার্ড,' তৃণমূল সদস্যার স্বামীর ভাইরাল অডিও ক্লিপে চাঞ্চল্য

Malda News: যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যার স্বামী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, 'এ সব আমি কিছুই বলিনি।' বিষয়টি সামনে আসতেই স্বাভাবিকভাবেই তৃণমূলকে কটাক্ষ করেছে পদ্মশিবির।

করুণাময় সিংহ, মালদা: ভাইরাল অডিও ক্লিপে (Viral Audio Clip) ছড়াল উত্তেজনা। তৃণমূল কংগ্রেস পার্টিকে (TMC) সমর্থন করলে তবেই মিলবে জব কার্ড (Job Card)। মিলবে বাংলা আবাস যোজনার ঘর। রাজ্য সরকারের সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের ঝান্ডাও। মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে ছড়াল চাঞ্চল্য। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

মালদার চাঁচলের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা রাখি কর্মকার দাস। তাঁর স্বামী বিশ্বজিৎ দাস ওই বুথের এক বাসিন্দা তথা বিজেপি কর্মী মনোজ সাহাকে ফোনে বলছেন, 'জব কার্ড পেতে হলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগদান করলেই শুধু জব কার্ড নয় মিলবে বাংলা আবাস যোজনার ঘর থেকে শুরু করে রাজ্য সরকারের অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা।' তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর এই ফোন রেকর্ডিং এখন ভাইরাল। আর যা নিয়ে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল।

এ বিষয়ে বিজেপি কর্মী মনোজ সাহা বলেন, 'আমি বিজেপিকে সমর্থন করি। বিজেপি করার কারণেই আমাকে সরকারি সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত রেখেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা। বাংলা আবাস যোজনার তালিকায় আমার ঘরের নাম থাকলেও এখনও পর্যন্ত সেই ঘর মেলেনি। গতকাল জব কার্ডের জন্য তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে ফোন করলে তিনি আমাকে বলেন তৃণমূলের পতাকা ধরলেই আমাকে তিনি জব কার্ড এবং বাংলা আবাস যোজনার ঘর দেবেন। আমি তার প্রস্তাবে রাজি হইনি।'

আরও পড়ুন: EPF: 'জয়ের পর বিজেপির তরফে গিফট কার্ড' ইপিএফের সুদ নিয়ে মোদি সরকারকে নিশানা মমতার

যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যার স্বামী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, 'এ সব আমি কিছুই বলিনি।' বিষয়টি সামনে আসতেই স্বাভাবিকভাবেই তৃণমূলকে কটাক্ষ করেছে পদ্মশিবির। বিজেপির মালদা জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমিত সরকার বলেন, 'বিজেপি করা কি অপরাধ? এলাকার পঞ্চায়েত সদস্য দল দেখে মানুষকে পরিষেবা দেবেন? এটা সত্যি লজ্জার! এ বিষয়ে আমরা বিডিওর দ্বারস্থ হব।'

এই বিষয়ে জেলা তৃণমূল নেতা দুলাল সরকার বলেন, 'বাংলার প্রত্যেকটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মানুষ। সরকারি সুবিধা থেকে কোনও মানুষ বঞ্চিত হবেন না। দলের কেউ যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget