এক্সপ্লোর

Malda News: ফের প্রকাশ্যে কাজিয়া, মুখ খুললেন জেলা সভাপতিও

Malda News Update: দীর্ঘদিন ধরেই রয়েছে সমস্যা, ফের তা সামনে এল। বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্লক সভাপতির।


করুণাময় সিংহ, মালদা: ফের প্রকাশ্যে দলের অন্দরের কাজিয়া। দলের বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে সমস্যা ছিলই। এবার তাতে সুর চড়ালেন খোদ জেলা সভাপতিও।

কী ঘটনা:
সম্প্রতি প্রকাশ্যে আসে মালদহের রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি এবং রতুয়ার ব্লক সভাপতি ফজলুর হকের কাজিয়া। কয়েক মাস আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে আলাদা কর্মসূচি নেন রতুয়ার তৃণমূল  বিধায়ক ও ব্লক সভাপতি। সেই সমস্যা যে মেটেনি ফের প্রমাণ মিলল। এবার বিধায়কের বিরুদ্ধে আক্রমণ শানালেন রতুয়ার ব্লক তৃণমূল সভাপতি ফজলুর হক। তিনি বলেন, '৮৪ বছর বয়সে সমর মুখার্জির পাগলামি দলটাকে শুধু ধ্বংস করবে না, আরও ক্ষতি করছে। উনি দলটাকে শেষ করবেন। তাঁর সঙ্গে সঙ্গ দিচ্ছেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।' ব্লক সভাপতি নিজের দলের জেলা সভাপতিকে নিশানা করায় দলের অভ্যন্তরেই চাঞ্চল্য ছড়িয়েছে।

কেন এই সমস্যা:
২০১১ সাল থেকে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ফজলুর হক। অন্যদিকে, ২০১৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর, গত বিধানসভা ভোটে ঘাসফুলের প্রতীকে রতুয়া থেকে জেতেন সমর মুখোপাধ্যায়। তৃণমূল ব্লক সভাপতির অভিযোগ, তাঁকে কোনও কর্মসূচিতে ডাকেন না রতুয়ার বিধায়ক। এই কাজে তাঁকে মদত দিচ্ছেন জেলা সভাপতি। ফজলুর হকের দাবি, 'ওই লোকটা তৃণমূলে এসে তৃণমূলকে শেষ করার জন্য চেষ্টা করছেন। জেলা প্রেসিডেন্ট চাইছেন। সমর মুখোপাধ্যায় পরিষ্কার রহিম বক্সীকে বলছেন, ফজুলরকে যদি ডাকা হয় তাহলে তোমার মিটিংয়ে যাব না। আর বাকি কাউকে যেতে দেব না।'

পাল্টা দাবি বিধায়কের:
যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, তিনি বলেন, 'ব্লক সভাপতি পদে নেই ফজলুর হক। সমর মুখোপাধ্যায়ের অভিযোগ, বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেন ফজলুর। তিনি বিজেপির মাফিয়া।' বিধায়কের পাশে দাঁড়িয়ে ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীও। তিনি বলেন, 'দলকে মান্যতা না দিয়ে শৃঙ্খলা ভেঙে প্রকাশ্যে একথা বলছে। মনে করছি দলবিরোধী কাজ। প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে। উনি কদিন তৃণমূল করছেন?'

বিজেপির কটাক্ষ
গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ জেলা বিজেপির। উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, 'তৃণমূল হচ্ছে ইউজ এন্ড থ্রো পার্টি। দলের নেতাদের এরা ব্যবহার করে, সাফল্য এনে দিলে তাকে সরিয়ে দেওয়া হয়।'

আরও পড়ুন: লন্ডভন্ড বিয়েবাড়ির প্যান্ডেল, উড়ল স্কুলের চাল, বাঁকুড়ায় কালবৈশাখীর দোসর শিলাবৃষ্টি

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget