এক্সপ্লোর

Malda: স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ জয়েন্ট বিডিওর বিরুদ্ধে

Malda Joint BDO: মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডলের বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। 

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) কালিয়াচকে এবার সরকারি আধিকারিকের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। কাটমানি না দিলে বকেয়া টাকা মিলবে না বলে জানিয়ে দেন জয়েন্ট বিডিও, অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের। মন্তব্যে নারাজ বিডিও। অস্বস্তিতে জেলা প্রশাসন। (Malda Joint BDO)   

কাটমানি (Cut Money) নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় সরকারি আধিকারিক। কেউ শিখেছেন বুক কিপিং। কেউ প্রাণিসম্পদ দফতরের প্রশিক্ষণ নিয়েছেন। কেউ আবার স্কুলের ইউনিফর্ম তৈরি করেছেন। অভিযোগ, এঁদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকার একাংশ গিয়েছে সরকারি আধিকারিকের পকেটে। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডলের বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। 

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মীনা খাতুন বলছেন, জয়েন্ট স্যর ডেকে বললেন আপনারা যদি ৫০% টাকা দেন তাহলে আমি বিল ছাড়ার ব্যবস্থা করব। দল থেকে ঋণ করে ২ টাকা ৫ টাকা সুদে টাকা রাতারাতি দিতে বাধ্য হয়েছি, বাধ্য করেছে, আমার ৫ লক্ষ বিল ২ লক্ষ ৭০ হাজার দিয়েছি। 

টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার বিডিও অফিসে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের অভিযোগ, প্রাপ্য টাকা চাইতে গেলে অপমানজনক ব্যবহার করেন জয়েন্ট বিডিও। 

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা ফরিদা খাতুনের কথায়, টাকার কথা বলছি, ঘরে ঢুকছি বলছে বেরিয়ে যান, টাকা চেয়েছিল ৬ লক্ষ তাও আমি ওকে ৩ লাখ ২০ হাজার দিয়েছি। 

কাটমানি নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুখ খুলতে চাননি জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। প্রশাসনের ঘাড়ে দায় ঠেলেছে তৃণমূল। 

মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলছেন, তৃণমূল ও প্রশাসনের নেক্সাসে দুর্নীতি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দুঃস্থ, অল্প করে টাকা জমিয়ে সমিতি করে। 

মালদার (Malda) কালিয়াচক ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডলের বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। 

মালদার তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি দুলাল সরকারের কথায়, ' তৃণমূলে দুর্নীতি করলে দল পাশে থাকে না। কোনও অফিসার যদি করে রিপোর্ট এলে সরকার শাস্তি দেবে।  এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়নি। মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক। '

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর

ভিডিও

TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget