এক্সপ্লোর

Malda News: ইংরেজবাজারে জোড়া খুন, নেপথ্যে কী ?

Murder News: জোড়া খুনের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে

করুণাময় সিংহ, মালদা : একই দিনে মালদার ইংরেজবাজারে দু'টি আলাদা জায়গায় জোড়া খুনের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

আজ সকালে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার থানার পাতালচণ্ডী এলাকায়। মৃতের নাম সুর রহমান। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের পাতালচণ্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন তিনি। আজ সকালে পুকুরের পাশে আমবাগান থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে কি কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি।

অপর একটি ঘটনা ঘটে ইংরেজবাজারের কুলি পাড়া এলাকায়। সেখানে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। মৃতের নাম চন্দু পাসোয়ান (২১)। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, বড় ভাই বিকাশ পাসোয়ান গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। সেই সময় পাপন পাসোয়ান নামে আরেক ভাইয়ের সঙ্গে বিকাশের বিবাদ শুরু হয়। দুই ভাইকে ছাড়াতে যান চন্দু। অভিযোগ, সেই সময় বিকাশ চন্দুকে ছুরি মারে। 

গত মাসে মালদায় পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের মৌলপুর খাসপাড়া এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃতার নাম আনজুরা খাতুন (১৯) । ঘটনায় অভিযোগের ভিত্তিতে সামিরুল শেখ নামে ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, আনজুরার বাপের বাড়ি পুকুরিয়া থানার রতুয়া ব্লকের এলাহাবাদ গ্রামে। তাঁর পরিবারের সদস্যরা জানান, ছয় মাস আগে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের মৌলপুর খাসপাড়া এলাকায় সামিরুল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। দুই পরিবার সেই সম্পর্ক মেনে নিয়ে তাঁদের সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়েতে যৌতুক হিসাবে নগদ ৮০ হাজার টাকা ও গয়না দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই আনজুরার উপর টাকার জন্য চাপ দিতে থাকে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। টাকা নিয়ে আসতে অস্বীকার করলে মাঝেমধ্যে তাঁকে মারধরও করা হত। মঙ্গলবারও, জামাই নাকি মারধর করেছে বলে আনজুরা তাঁর মাকে ফোন করে জানান। এর এক ঘণ্টা পরেই জামাইয়ের ফোন থেকে খবর যায়, আনজুরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget