এক্সপ্লোর

Malda News: পঞ্চায়েত ভোটের আগে ফের  আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়, গ্রেফতার ২

Malda Fire Arms Rescue: রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমাবাজি, পঞ্চায়েত ভোটের আগে ফের  আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়।

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে ফের  আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় (Malda)। তিনটি আগ্নেয়াস্ত্র (Fire Arms) ও আট রাউন্ড কার্তুত-সহ গ্রেফতার ২ (Arrest)। গোপন সূত্রে খবর পেয়ে ভুতনি থানার পুলিশ রাম সুরত চৌধুরী ও রাজেন্দ্র মাহাতো নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র কার্তুজ গুলি। দুজনেই ভুতনি থানার গদাই চড় এলাকার বাসিন্দা। আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। 

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার 

প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমাবাজি, বোমা উদ্ধার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রায় দিনই প্রকাশ্যে আসছে। গতমাসের শেষে মুর্শিদাবাদে সাগরদীঘির থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের (NH 34) উপর মোড় গ্রামে  নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ। ধৃত তাবারুক সেখ লালগোলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। সাগরদীঘি থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় মোড়গ্রাম থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পাশাপাশি, মালদার মানিকচকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১। মানিকচকের এনায়েতপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র, অনুমান পুলিশের। চক্রের বাকি পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি  গত ১৯ অক্টোবর পূর্ব বর্ধমানে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, মন্তেশ্বরের বাসিন্দা কুরবান আলি ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বিক্রির জন্য। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা রাকেশ মোল্লাকে ওই আগ্নেয়াস্ত্র পাচারের কথা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালয়ে দু’জনকে ধরে ফেলে এসটিএফ। ধৃত কুরবানের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

আরও পড়ুন, দুয়ারে রেশন আনতে গিয়ে জুটল বেধড়ক মার ! আক্রান্ত বছর ৭১-র বৃদ্ধ

 বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে কলকাতাতেও

 বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে কলকাতাতেও। খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ নিউ আলিপুরের বাসিন্দা, অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আমর্হার্স্ট স্ট্রিট থানা এলাকার এপিসি রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ।শুধু আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে।পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ নিউ আলিপুরের বাসিন্দা, অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আমর্হার্স্ট স্ট্রিট থানা এলাকার এপিসি রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget