এক্সপ্লোর

Malda News: দশ দিন পার, এখনও নিখোঁজ মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মী

Malda News: তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ তৃণমূলেরই নেতার বিরুদ্ধে। এলাকার দখল নিয়ে টানাপোড়েনের জের? অপহরণের অভিযোগ ঘিরে উঠতে শুরু করেছে এই প্রশ্ন।  ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

করুণাময় সিংহ, মালদা: ১০ দিন কেটে গেলেও খোঁজ মেলেনি মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মীর। তবে অপহরণের অভিযোগে মূল অভিযুক্ত তৃণমূল নেতা-সহ ৫ জনকে বিহার থেকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ, ১৪ মে রাতে বাড়ি থেকে অপহৃত হন তৃণমূল কর্মী। মারধর করে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা-সহ ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল ভারত-নেপাল সীমান্ত থেকে অভিযুক্ত তৃণমূল নেতা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। 

এখনও নিখোঁজ তৃণমূল কর্মী: তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ তৃণমূলেরই নেতার বিরুদ্ধে। এলাকার দখল নিয়ে টানাপোড়েনের জের? অপহরণের অভিযোগ ঘিরে উঠতে শুরু করেছে এই প্রশ্ন।  ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা-সহ ৫ জনকে।  মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা তৃণমূলকর্মী আব্দুল বারিকের পরিবারের অভিযোগ, চলতি মাসেই মুখ ঢাকা কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাড়িতে হানা দেয়। আব্দুল বারিককে তারা বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকারই তৃণমূল নেতা আব্দুল বাসিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূলকর্মী আব্দুল বারিকের পরিবার। ওই তৃণমূল নেতা সহ ১৫ জনের বিরুদ্ধে, থানায় অভিযোগ জানান নিখোঁজের পরিবার। অপহৃত তৃণমূলকর্মীর স্ত্রীর অভিযোগ, “বাসিরের লোকজন অপহরণ করেছে। আমরা তৃণমূল করি, ওরাও তৃণমূল করে। এসে অপহরণ করে নিয়ে গেছে। আগেও অ্যাটাক করেছে।’’

স্থানীয় সূত্রে খবর, আব্দুল বারিক আগে কংগ্রেসে ছিলেন। আর আব্দুল বাসির ছিলেন সিপিএমে। তখন থেকে দু’জনের মধ্যে এলাকার দখলদারি নিয়ে টানাপোড়েন। ২০১১ সালের পর দু’জন তৃণমূলে যোগ দেন।  তারপরও দু’জনের মধ্যে দ্বন্দ্বের চোরাস্রোত রয়ে গেছিল বলে স্থানীয় সূত্রে দাবি। সেই টানাপোড়েনের জেরেই কি এই ঘটনা? প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। এনিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তরজা।  মালদা উত্তর বিজেপি সাংসদ খগেন মুর্মু আগেই অভিযোগ করেন, “কেবলমাত্র হরিশ্চন্দ্রপুর নয় গোটা বাংলা জুড়ে কাটমানি আর এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে।’’ ইংরেজবাজার পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বলেন, “দল এই ধরনের ঘটনাকে বরদাশ্ত করবে না। কিউ দলের নাম ভাঙ্গিয়ে বেআইনি কাজ করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’’

আরও পড়ুন: South Dinajpur News: জেলা নেতৃত্বকে না জানিয়ে কেন কর্মিসভা? বালুরঘাটের তৃণমূল সভাপতিকে শোকজ

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget