এক্সপ্লোর

South Dinajpur News: জেলা নেতৃত্বকে না জানিয়ে কেন কর্মিসভা? বালুরঘাটের তৃণমূল সভাপতিকে শোকজ

যা নিয়ে ইতিমধ্যেই একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শাসকদলের দুই নেতা। ঘটনার সূত্রপাত ২০ মে। সেদিন বালুরঘাটের গুলমোহরে স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি কর্মিসভা করেন বিমান দাস

মুন্না আগরওয়াল, বালুরঘাট, (দক্ষিণ দিনাজপুর): জেলা নেতৃত্বকে না জানিয়ে কেন কর্মিসভা? এ নিয়ে প্রশ্ন তুলে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটে (Balurghat) শহর তৃণমূল (TMC) সভাপতিকে শোকজ করলেন জেলা তৃণমূল (TMC) সভাপতি। যা নিয়ে তুঙ্গে উঠেছে শাসকদলের দুই নেতার তরজা। কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

একটি শোকজের চিঠি। আর তা নিয়েই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে বিতর্ক। জেলা নেতৃত্বকে না জানিয়ে কর্মিসভা করায় বালুরঘাটের (Balurghat) শহর তৃণমূল সভাপতিকে শোকজ করলেন তৃণমূলের (TMC) জেলা সভাপতি। পাল্টা জেলা সভাপতির শোকজ করার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুললেন বালুরঘাটের শহর তৃণমূল সভাপতি!

যা নিয়ে ইতিমধ্যেই একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শাসকদলের দুই নেতা। ঘটনার সূত্রপাত ২০ মে। সেদিন বালুরঘাটের গুলমোহরে স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি কর্মিসভা করেন বালুরঘাটের শহর তৃণমূল সভাপতি বিমান দাস। এই কর্মিসভায় দক্ষিণ দিনাজপুরের তৃণমূল সভাপতি, জেলা তৃণমূলের চেয়ারম্যান বা রাজ্যের কৃষি বিপণনমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি।   

জেলা তৃণমূল নেতৃত্বকে অন্ধকারে রেখে কেন কর্মিসভা করা হল সেই প্রশ্ন তুলে এবং এই কর্মিসভার ফলে দলে বিভাজনের ইঙ্গিত মিলেছে বলে অভিযোগ করে, বালুরঘাটের তৃণমূল সভাপতিকে শোকজ করেছেন জেলা তৃণমূল সভাপতি। 

২২ মে দেওয়া শোকজের চিঠির তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। সেই সময়সীমা শেষ হচ্ছে বুধবার। তার আগেই জেলা সভাপতির শোকজ করার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন বালুরঘাটের শহর তৃণমূল সভাপতি।

বালুরঘাটের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দাসের কথায়, কেন শোকজ, বুঝলাম না। কর্মিসভায় সভাপতি বা চেয়ারম্যানকে ডাকার প্রয়োজন হয় না। আমার মনে হয়, জেলার সভাপতি রাজনৈতিক অস্থিরতায় ভুগছেন। খারাপ লাগলে ডেকে বলতে পারতেন। ৫ মে রাজ্য কমিটি সমস্ত জেলা সভাপতি ও চেয়ারম্যানকে ইন অ্যাকটিভ করে দিয়েছে। ওনার এক্তিয়ারই নেই শোকজ করার।

দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল বসাকের কথায়, বেশকিছু দিন থেকে দেখছি, অনেক ভুল পদক্ষেপ করছেন। ফেস্টুন লাগিয়ে কোথাও সভা করতে পারেন না। করলে অবশ্যই জানাতে হবে। টাউন সভাপতি কর্মিসভা করতে গেলে অনুমোদন দরকার। আমি কোনও রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেই। আগামী দিনে নতুন টাউন বা ব্লক সভাপতি হতে চলেছে।

শহর তৃণমূল সভাপতিকে শোকজ করা নিয়ে যখন শাসকদলের অন্দরে বিতর্ক দানা বেঁধেছে, তখন কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপি সভাপতি বলেন, তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। শুধুমাত্র ক্ষমতা দখল নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্ব রাস্তায় নেমে এসেছে। আগামী দিনে মানুষ এদের যোগ্য জবাব দেবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
কলকাতায় NEET আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া ১৪ জনের বিরুদ্ধে কী নির্দেশ ?
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
PM Modi: NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর,
NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে.."
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস

ভিডিও

Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget