এক্সপ্লোর

Malda News: ফের বাঁশ-দাওয়াই তৃণমূল বিধায়কের, পাল্টা কটাক্ষ বিরোধীদের

TMC MLA Threat: বছর ঘুরলে আরেকটা পঞ্চায়েত ভোট। কিন্তু, এখন থেকেই চড়তে শুরু করেছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ।

করুণাময় সিংহ, মালদা: আরও এক তৃণমূল বিধায়কের (TMC MLA) মুখে শোনা গেল বাঁশ-দাওয়াই। এবার, বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিলেন মালদার মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি ( Abdur Rahim Bakshi)। লোকসভা ভোটের পর তো গর্তে ঢুকে গিয়েছিলেন, পাল্টা নিশানা দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

ঠিক কী বলেছেন আব্দুর রহিম বক্সি? তৃণমূল বিধায়ক বলেন, “জেনে রাখুন বিজেপির বন্ধু, জেনে রাখুন সিপিএমের বন্ধু, জেনে রাখেন কংগ্রেসের বন্ধুরা, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সে...চুপ করে বসে আছে। হাতে বালা পরে নয়। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে।’’

রাজনৈতিক বাগযুদ্ধের পারদ চড়ছে: বছর ঘুরলে আরেকটা পঞ্চায়েত ভোট। কিন্তু, এখন থেকেই চড়তে শুরু করেছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ। সেই আঁচ আরও একটু বাড়িয়ে এবার বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিলেন মালদার মালতিপুরের তৃণমূল বিধায়ক। মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, “আসুন, কত শক্তি আছে পঞ্চায়েত নির্বাচনে বুথে নেমে দেখান। বুথে কারা প্রতিরোধ গড়ে তুলছে। জন সাধারণ আপনাদের ছুড়ে ফেলে দেবে। বাঁশের বদলে বাঁশ বদলা দেবে আপনাদেরকে। আপনাদের লাঠির বদলে লাঠি বদলা দেবে।’’

তৃণমূল বিধায়কের ‘বাঁশ’ হুমকি নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আপনে ঘরমে কুত্তা ভি শের হোতা হে। ওরা নিজের এলাকায় বড় বড় বীর। লোকসভা নির্বাচনের পর এরা সব বড় বড় গর্তে ঢুকে গিয়েছিল। সময় আসবে, মানুষ এগুলোর জবাব দেবে।’’ বিতর্কের মুখেও অবশ্য নিজের অবস্থানে অনড় মালতিপুরের তৃণমূল বিধায়ক।

এর আগে বিজেপি, তৃণমূলের একাধিক নেতার মুখে শোনা গেছে বাঁশ-হুঁশিয়ারি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির দিলীপ ঘোষ বলেছিলেন, “এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁছবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে।’’ একইরকম কথা শোনা গিয়েছিল মদন মিত্রর গলাতেও। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “রাজনৈতিক দলের নেতা বলছে, পুজোর আগে কচি কচি বাঁশ কিনছি। আমি বললাম, উনি বাঁশ গাছের ব্যবহারটা ভাল জানেন। উনি কিনুন, আমি ব্যবহার করে দেখিয়ে দেব।’’ এবার সেই তালিকায় নাম লেখালেন মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন: Job Seekers Protest: রাস্তাতেই কাটবে এবারের পুজো? ৫৬০ দিনের বেশি আন্দোলন এসএসসি চাকরিপ্রার্থীদের

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget