এক্সপ্লোর

Malda Crime: ফিল্মি কায়দায় সিভিক ভলেন্টিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই ! লুঠ লক্ষাধিক টাকা

Malda Crime Incident: সিভিক ভলেন্টিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা, যদিও পুলিশের তৎপরতায় বাংলা-বিহার সীমান্ত থেকে এক ঘণ্টার মধ্যে টাকা এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত।

অভিজিৎ চৌধুরী, মালদা: ফিল্মি কায়দায় সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা । যদিও পুলিশের তৎপরতায় বাংলা-বিহার সীমান্ত থেকে এক ঘণ্টার মধ্যে টাকা এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত। সঙ্গে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। ঘটনাটি ঘটেছে, মালদা জেলার (Malda District) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা কুশিদা গামী রাজ্য সড়ক কামারতা এলাকায়।

হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাঙ্কের মেন ব্রাঞ্চ থেকে টাকা তুলে নিয়ে চন্ডিপুর কাস্টমার সার্ভিস পয়েন্টে নিয়ে যাচ্ছিল ওই সিএসপির মালিক শাহজামাল। মোটর-সাইকেলে করে নগদ ২ লক্ষ ৬৭ হাজার টাকা নিয়ে যাচ্ছিল সে। তুলসীহাটা থেকে বের হয়ে কামারতায় একটি ইট ভাটার কাছে মন্দিরের সামনে তাকে ঘিরে ধরে আরো দুটি মোটর-সাইকেল। মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় টাকার ব্যাগ। পেশায় সিভিক পুলিশ শাহাজামল সাথে সাথে খোঁজ দেয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনার মুহূর্তেই সামনে থাকা মোটর-সাইকেলের নাম্বার দেখে নেয় সে। পুলিশকে ঘটনার বিবরণ দেয়। হরিশ্চন্দ্রপুর থানা আইসি দেওদূত গজমের খবর পেতেই নড়েচড়ে বসে পুলিশ। আইসির নির্দেশে অভিযুক্তদের ধরতে শুরু হয় পুলিশি অভিযান। চাঁচল থানার পুলিশের সাহায্য নিয়ে এক ঘণ্টার মধ্যে গোবিন্দপুর ঘাট নাকা পয়েন্টের কাছে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। ঘটনার সঙ্গে জড়িত একজন গ্রেফতার হয়েছে এবং আরেক জনের খোঁজে চলছে তল্লাশি।

ধৃতের নাম মনসুর আলম(৩২)। বাড়ি চাঁচল থানার সুরতপুর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ ১৭ হাজার টাকা,মোটর বাইক, দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার সঙ্গে বিহার যোগ রয়েছে বলে পুলিশের অনুমান। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের এই সাফল্যে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চন্ডিপুর সিএসপির মালিক তথা সিভিক ভলেন্টিয়ার শাহজামাল বলেন, হরিশ্চন্দ্রপুর মেইন ব্রাঞ্চ থেকে টাকা তুলে নিয়ে সিএসপিতে যাচ্ছিলাম। যাওয়ার পথে মাঝ রাস্তায় দুটি বাইক আমাকে ঘিরে ধরে মাথায় বন্দুক ঠেকায়। প্রাণে মারার হুমকি দিয়ে টাকা লুট করে নিয়ে যায়। সাথে সাথে পুলিশকে খবর দিতে এক ঘণ্টার মধ্যে ধরা পড়েছে অভিযুক্ত।হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার জামালুদ্দিন বলেন,টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাই হয়। পুলিশ খুব তৎপরতার সাথে কাজ করেছে। চুরি যাওয়া টাকা উদ্ধার হয়েছে।

আরও পড়ুন, ' উনি ডেঙ্গি নিয়ে গবেষণা করছেন !', 'মেয়র'-কে খোঁচা অগ্নিমিত্রার

প্রসঙ্গত বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরে বারবার বিভিন্ন অপরাধমূলক ঘটনায় যোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে অপরাধীরা অপরাধ করে বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যথেষ্ট তৎপর এবং সতর্ক। বেশির ভাগ ক্ষেত্রেই বাংলা-বিহার সীমান্ত থেকে গ্রেপ্তার হচ্ছে অপরাধীরা। সঠিক অনুমান এবং তৎপরতায় হরিশ্চন্দ্রপুর পুলিশের এই নজির বিহীন সাফল্য প্রশংসা কুড়িয়েছে জেলা প্রশাসনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget