এক্সপ্লোর

Dengue : রাজ্যে আরও ভয়াবহ ডেঙ্গি, কলকাতা-সল্টলেকে একদিনে ৩জনের মৃত্যু

Dengue in West Bengal : একদিকে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল। সবমিলিয়ে বাড়ছে উদ্বেগ।

সন্দীপ সরকার, কলকাতা : আরও ভয়াবহ, উদ্বেগজন চেহারা নিচ্ছে ডেঙ্গি (Dengue)। একদিকে হু হু করে গোটা রাজ্যজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে রোজই বাড়ছে মৃতের সংখ্যা। ডেঙ্গি আক্রান্ত (Dengue Affected) হয়ে গত ২৪ ঘণ্টায় কলকাতা-সল্টলেকে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে।

সল্টলেক আমরিতে কেষ্টপুরের সোমনাথ দে-র মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসের সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসেই ট্যাংরার বাসিন্দা বুবাইয়ের মৃত্যু হয়। এদিকে, রুবি হাসপাতালে মৃত্যু আরও এক ডেঙ্গি আক্রান্তর। মৃতের নাম আবু সৈয়দ মহলাদার। প্রসঙ্গত, এবার ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পেরিয়েছে। আরও ৩ জনের মৃত্যুতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৭৮ জনে।

চিন্তিত চিকিৎসকরা

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তিত চিকিৎসকরাও। আক্রান্তের সংক্যা যেভাবে বাড়ছে সেই ধারা চলতে থাকলে কিছুদিনের মধ্যে হাসপাতালে বেড পর্যন্ত পেতেও নাকানিচোবানি খেতে হতে পারে বলেই আশঙ্কা তাঁদের। পাশাপাশি একসঙ্গে জোড়া ডেঙ্গি প্রকারভেদের রাজ্যে আক্রমণের জেরে ডেঙ্গি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলেই জানাচ্ছেন তাঁরা। 

প্লেটলেটের অভাব

একদিকে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল। শহরের একাধিক ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের সঙ্কট দেখা দিয়েছে। সূত্রের খবর, কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজস এনআরএস মেডিক্যাল কলেজ, এমআর বাঙুর হাসপাতালে প্লেটলেটের ভাঁড়ার প্রায় শূন্য ।

অতীতে কি করোনা ? আলাদা করে নথিভুক্ত 

এদিকে, এখন থেকে ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করছে স্বাস্থ্য দফতর। সেই রোগীদের বিষয়ে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতীতে করোনা সংক্রমণ হয়ে থাকার জন্য কি ডেঙ্গি আক্রান্তের আচমকাই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে? কতদিন পর তিনি সুস্থ হয়ে উঠছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। অতীতে করোনা ও এবার ডেঙ্গি হওয়ার পর কারও মৃত্যু হলে সেই তথ্যও সংগ্রহ করে মূল্যায়ন করা হচ্ছে। 

ডেঙ্গি নিয়ে উদ্বেগ, চিঠি শুভেন্দুর

রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রের কাছে চিকিৎসক ও বিশেষজ্ঞ দল পাঠাতে আর্জি জানিয়ে চিঠি। যেখানে তিনি লিখেছেন, ‘রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি অযোগ্য রাজ্য সরকারে হাতের বাইরে। আর্থিক সঙ্কটের কারণেই পরিস্থিতি এত ভয়াবহ। দেউলিয়ার পথে রাজ্য সরকার, যার পরিণাম ভুগছে জনস্বাস্থ্য। প্রাণ হারাচ্ছে মানুষ, পরিস্থিতি ভয়াবহ।

আরও পড়ুন- বাড়ল উদ্বেগ, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget