এক্সপ্লোর

Malda News : দুই তৃণমূল নেতার জমি-বিবাদের জেরে মালদার মানিকচকের বালুটোলা গ্রামে বাড়ি ভাঙচুর, বোমাবাজি

Choas : জমি-বিবাদের জেরে মালদার মানিকচকের বালুটোলা গ্রামে ধুন্ধুমার। ৭-৮টি বাড়িতে ভাঙচুর, বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী। উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা।

করুণাময় সিংহ, মানিকচক (মালদা) : বাড়ির দেওয়ালে তাজা বোমার (Bombing) দাগ। মাটিতে পড়ে রয়েছে বোমার সুতলি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে টালির চাল, দরজা, জানলা। ভেঙে খান খান চেয়ার-টেবিল-সহ সমস্ত আসবাব। হামলার হাত থেকে রক্ষা পায়নি টোটোও, মালদার (Malda) মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে ধুন্ধুমার। শনিবার সকালে পরপর ৭-৮টি বাড়িতে এভাবেই তাণ্ডব চালানো হয়। 

কেন যাবতীয় বিবাদ

স্থানীয় সূত্রে খবর, অশান্তির সূত্রপাত একটি জমির মালিকানা নিয়ে। জমিটিকে নিজেদের বলে দাবি করেছেন, স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূলের অঞ্চল সভাপতি দু’জনেই। 

ঘটনায় রাজনৈতিক মোড়ক!

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের অভিযোগ, জমি বিবাদের জেরে হামলা চালিয়েছে, তৃণমূলের অঞ্চল সভাপতিই। গোপালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা মহম্মদ সইফুদ্দিন বলেছেন, 'আমার জমি নিয়ে নিয়েছে। চাষ আবাদ করছে। নাসিরই হামলা চালিয়েছে।' যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা। বরং পাল্টা অভিযোগও করেছেন। গোপালপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মহম্মদ নাসির বলেছেন, 'ভিত্তিহীন অভিযোগ। সইফুদ্দিন মাফিয়া। এলাকা দখলের জন্য করছে।'

দুই তৃণমূল (TMC) নেতার মধ্যে, জমির মালিকানা নিয়ে বিবাদের জেরে গ্রামে তুলকালাম। এনিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি (BJP)। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেছেন, 'সব জায়গায় টাকা পয়সা, ভাগ বাটোয়ারা, তা নিয়ে তৃণমূলের কোন্দল। সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছ। প্রশাসনকে বলব করা পদক্ষেপ নিতে।' এই ঘটনায় দল জড়িত নয় বলেই জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এলাকায় উত্তেজনা থাকায়, রয়েছে পুলিশ পিকেট। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশকিছু তাজা বোমা। 

আরও পড়ুন- ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ল বেপরোয়া ডাম্পার, কোচবিহারের মারুগঞ্জে মৃত ৪, আহত বেশ কয়েকজন

এদিকে, কয়েকদিন আগেই রোগীর আত্মীয়র শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তৈরির চেষ্টার অভিযোগে আটক করা হয় মালদা মেডিক্যাল কলেজের (Malda Medical College and Hospital) ৩ নিরাপত্তারক্ষীকে।

সেরা শিরোনাম

Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
Mothabari Case: মোথাবাড়িকাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, গ্রেফতার করল NIA, কী অভিযোগ?
মোথাবাড়িকাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, গ্রেফতার করল NIA, কী অভিযোগ?
News Live Updates: কলকাতায় ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনের গ্লো সাইনবোর্ডটাও খুলে ফেললেন মালিকপক্ষ
কলকাতায় ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনের গ্লো সাইনবোর্ডটাও খুলে ফেললেন মালিকপক্ষ

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget