এক্সপ্লোর

Malda News: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে ধুন্ধুমার

Ratua Clash: পুলিশের সামনেই লাঠি হাতে দাপাদাপি। আইনের রক্ষকদের সামনেই সংঘর্ষ। বাড়িতে ভাঙচুর বাইক ভাঙচুর,হাউহাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন প্রার্থী।

করুণাময় সিংহ, রতুয়া: প্রার্থী নিয়ে বিধায়ক ও জেলা তৃণমূল (Trinamool) সভাপতির সঙ্গে ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতির সংঘাত। আর তাকে কেন্দ্র করে মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল রতুয়ার বাটনা এলাকা। পুলিশের সামনেই চলল সংঘর্ষ। ভাঙা হল বাড়ি, বাইক। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রণক্ষেত্রের চেহারা নিল রতুয়া: পুলিশের সামনেই লাঠি হাতে দাপাদাপি। আইনের রক্ষকদের সামনেই সংঘর্ষ। বাড়িতে ভাঙচুর বাইক ভাঙচুর,হাউহাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন প্রার্থী। হাই মাদ্রাসা (High Madrasa) পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের দুই শিবিরের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়ার বাটনা এলাকা। ভেঙে তছনছ একাধিক বাইক। উল্টে পড়ে রয়েছে কাঠের বেঞ্চ। দু'পক্ষের সংঘর্ষের আঁচ এসে পড়ল সাধারণ মানুষের বাড়িতে। ভাঙা হল ঘরের টালি, রেহাই পেল না কাঠের দরজা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, ভোটগ্রহণ কেন্দ্র থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন প্রার্থী। এই হল রতুয়ার বাটনা হাই মাদ্রাসা।

পরিচালন সমিতির নির্বাচনে বাটনা হাই মাদ্রাসার ৬টি আসনেই আলাদা আলাদা ভাবে প্রার্থী দিয়েছে তৃণমূলের দুটি গোষ্ঠী। তাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের বিরোধ। যার একদিকে রয়েছেন রতুয়ার তৃণমূল বিধায়ক ও মালদা জেলা তৃণমূল সভাপতি। আরেকদিকে রয়েছেন রতুয়া এক নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি।

রতুয়া ১ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি ফজলুর হক বলেন, “এখানে আমরা ৬ জন প্রার্থী ঠিক করেছিলাম ব্লক সভাপতির সঙ্গে কথা বলে। কিন্তু তারা আলাদা ভাবে আবার প্রার্থী দিয়েছে। আমাদেরও প্রার্থী আছে। ওদেরও প্রার্থী আছে। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় পুলিশকে দিয়ে ভোট লুঠ করাচ্ছে। জেলা সভাপতি ও বিধায়ক চান এখান থেকে তৃণমূল উঠে যাক।’’ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, রতুয়ার তৃণমূল বিধায়ক কোনও মন্তব্য করতে চাননি। যদিও প্রাক্তন ব্লক সভাপতিকে এক হাত নিয়েছেন তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি।  রতুয়া ১ নম্বর ব্লকের তৃণমূল সভপতি অজয় সিংহ বলেন,“আমরা যাদের প্রার্থী করেছি তারা দলের অনুমোদিত প্রার্থী। বিরোধীদের সাথে নিয়ে তৃণমূলের ক্ষতি করার জন্য বাকিরা প্রার্থী দিয়েছে। কেউ দলে থেকে দলের বিরোধিতা করলে ব্যবস্থা হবে।’’

রবিবার ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে অশান্তি এমন জায়গায় পৌঁছয়, হেলমেট পরে, ঢাল নিয়ে, আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে মাঠে নামতে হয় পুলিশকে।

আরও পড়ুন: Howrah News: বড় হাসপাতালের উপর চাপ কমাতে উদ্যোগ, স্বাস্থ্য কেন্দ্র তৈরি করছে হাওড়া পুরসভা

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget