এক্সপ্লোর

Howrah News: বড় হাসপাতালের উপর চাপ কমাতে উদ্যোগ, স্বাস্থ্য কেন্দ্র তৈরি করছে হাওড়া পুরসভা

হাওড়া পুরসভার (Howrah Municipality) প্রতিটি ওয়ার্ডে একটি করে আরবান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার (Urban Health and Wellness Centre) তৈরি করতে চলেছে হাওড়া পুরসভা।

সুনীত হালদার, হাওড়া: বড় হাসপাতালের উপর চাপ কমাতে উদ্যোগ। হাওড়া পুরসভার (Howrah Municipality) প্রতিটি ওয়ার্ডে একটি করে আরবান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার (Urban Health and Wellness Centre) তৈরি করতে চলেছে হাওড়া পুরসভা। ইতিমধ্যেই ছটি ওয়ার্ডে এই সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

চাপ কমাতে উদ্যোগ: পুরসভা সূত্রে  খবর, ছটি ওয়ার্ডের এই হেলথ সেন্টারের  কাজ প্রায় শেষের পথে। সুজয় চক্রবর্তী বলেন, “আট নম্বর ওয়ার্ডে একটি সেন্টার তৈরি হচ্ছে। এছাড়া ২৫ নম্বর ওয়ার্ডের ওলাবিবিতলা ও ২৯ নম্বর ওয়ার্ডের সি পি বাংলার পাশে এই সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে। আপাতত ছটি সেন্টার খুব শীঘ্রই চালু হবে।’’ আগামীদিনে প্রতিটি ওয়ার্ডেই এই সেন্টার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান। শনিবার এবিষয়ে হাওড়া পুরসভায় এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের অফিসাররা ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও রাজ্যের নগর উন্নয়ন দফরের অতিরিক্ত সচিব৷ সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এই সেন্টারগুলিতে কোন ইনডোর এর ব্যবস্থা থাকছে না। পুরোটাই আউটডোর পরিষেবা দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন  নাগরিকরা।

এদিকে উদ্বেগ বাড়াচ্ছে চিকেন পক্স ও জলাতঙ্ক। স্বাস্থ্যভবনে বেলেঘাটা আইডির রিপোর্টে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যভবন সূত্রে খবর, শুধুমাত্র বেলেঘাটা আইডিতেই গত ৩ মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা ৬০। ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। এরমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ডিসেম্বরে। বাকিদের মৃত্যু হয়েছে জানুয়ারিতে। মৃতদের বেশিরভাগই বয়স্ক। নেপথ্যে ভ্যারিসেলা জস্টার ভাইরাস।   

রিপোর্টে বাড়ছে উদ্বেগ: স্বাস্থ্যভবন (Swasthabhawan) সূত্রে খবর, প্রচণ্ড সংক্রামক এই রোগে আক্রান্তের সংখ্য়া বাড়ছে। এই পরিস্থিতিতে, বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বাস্থ্য ভবন। শুক্রবার সেই রিপোর্ট পাঠিয়েছে বেলেঘাটা আইডি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভর্তি হওয়ার ৪-৭ দিনের মধ্যেই মৃত্যু হচ্ছে আক্রান্ত রোগীদের। চিকেন পক্সের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে জলাতঙ্ক। স্বাস্থ্যভবন সূত্রে খবর, গত ৫ বছরে শুধুমাত্র বেলেঘাটা আইডিতেই জলাতঙ্কে মৃত্যু হয়েছে ১৪০ জন রোগীর। এবং উদ্বেগজনক বিষয় হল, মৃত্যু হার ১০০ শতাংশ। স্বাস্থ্যভবনকে দেওয়া বেলেঘাটা আইডির রিপোর্টে দেখা যাচ্ছে, ২০১৮ সালে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ৪০ জন রোগী ভর্তি হয়েছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়। ২০১৯-এ ৩৭-জন আক্রান্ত রোগীরই মৃত্যু হয়। ২০২০-তেও একই ঘটনা। ভর্তি হওয়া ২১ জন রোগীর প্রত্যেকের মৃত্যু হয়। ২০২১-এ ১৮ জন ভর্তি হয়েছিলেন, তার মধ্যে ১৫ জনের মৃত্যু হয়। ২০২২ সালে ভর্তি হওয়া ২৪জন রোগীর মধ্যে ২৩জনই মারা যান।

আরও পড়ুন: Howrah News: 'চাপ দিয়ে সম্পর্ক'! গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ার জয়পুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget