এক্সপ্লোর

Malda : বিহার থেকে এসে পুলিশ সেজে তোলাবাজির অভিযোগ ! হরিশ্চন্দ্রপুরে ধরা পড়ল যুবক

Allegation of extortion : এই এলাকা দিয়ে প্রত্যহ ছাইবোঝাই অনেক লরি যায়। প্রায় প্রত্যেক দিনের মতোই এই চারজন যুবক পুলিশ পরিচয় দিয়ে এলাকায় ঢোকে এবং অবৈধভাবে টাকা তোলা শুরু করে...

অভিজিৎ চৌধুরী, মালদা : বেশ কয়েকদিন ধরেই চলছিল কুকীর্তি ! মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো গাড়ি নিয়ে এসে অবৈধভাবে পণ্যবাহী গাড়ি থেকে তোলা হচ্ছিল টাকা । পুলিশের পরিচয় দিয়ে এভাবে টাকা তোলার অভিযোগে এবার গ্রেফতার হল বিহারের এক যুবক। চার জনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, হাতেনাতে ধরা পড়ল এক যুবক। মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর (Harischandrapur) থানার অন্তর্গত ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খোপাকাঠি চিকনা মোড় এলাকার ঘটনা। ধৃত যুবকের নাম সুমিত কুমার। বয়স ২৯ বছর। বাড়ি বিহারের (Bihar) কাঠিহার জেলার দেহারিয়া লক্ষ্মীটোলা এলাকায়। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

এই এলাকা দিয়ে প্রত্যহ সেচ বিভাগের ছাইবোঝাই অনেক লরি যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিহার থেকে বেশ কয়েকদিন ধরে চার জন যুবক মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো গাড়ি নিয়ে আসছিল। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রাস্তা দিয়ে যাওয়া গাড়ি থেকে অবৈধভাবে টাকা তুলছিল। আগের দিন রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। রাতের বেলায় এই ঘটনা দেখে সন্দেহ হয় গ্রামবাসীর। সকাল হতেই তারা পাকড়াও করে এক জন যুবককে। বাকি তিন জন অবশ্য গাড়ি নিয়ে চম্পট দেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারা অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। বাকি তিন জনের খোঁজে তল্লাশি চলছে। 

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে পৌঁছান ইসলামপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন। তিনি বলেন, " আমি সকালে খবর পাই এই ধরনের ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন ধরেই বিহার থেকে এসে এরা কুকর্ম চালাচ্ছিল। গ্রামবাসীর সচেতনতায় এক জন ধরা পড়েছে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দিতে।

আরও পড়ুন ; দুর্গাপুরে পুলিশ সেজে প্রতারণা, চোখের নিমেষে গয়না বদলে পাথর ধরিয়ে চম্পট দুষ্কৃতীদের

মালদহ জেলার হরিশচন্দ্রপুর ব্যবসায়িক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু এলাকাটি বিহার সীমান্তবর্তী হওয়ায় প্রায়ই অপরাধমূলক কাজকর্ম হয়। অপরাধীরা সহজেই কাজ করে বিহারে পালিয়ে যায়। অতীতেও দেখা গেছে বিহার থেকে দুষ্কৃতীরা এসে হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন রকম অপরাধ করেছে। যদিও সাম্প্রতিক কালে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই ধরনের ঘটনা রুখতে যথেষ্ট তৎপর। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

 

সেরা শিরোনাম

Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget