এক্সপ্লোর

Malda News: TMC নেতার প্রায় ৮ কোটি টাকা জরিমানা, মালদার কালিয়াচকে বড়সড় রেশন দুর্নীতি

Malda Ration Scam: তৃণমূলের অঞ্চল সভাপতি ও রেশন ডিলার আশরাফুল ইসলামের ডিলারশিপ সাসপেন্ড

মালদা: মালদার কালিয়াচকে বড়সড় রেশন দুর্নীতি, তৃণমূল নেতা তথা রেশন ডিলারের প্রায় ৮ কোটি টাকা জরিমানা। তৃণমূলের অঞ্চল সভাপতি ও রেশন ডিলার আশরাফুল ইসলামের ডিলারশিপ সাসপেন্ড। ফুড সাপ্লাই ইনস্পেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। ২০১৫-২০২২: ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী লুঠের অভিযোগ।

চাকরি থেকে বরখাস্ত জেলা খাদ্য দফতরের ডেটা এন্ট্রি অপারেটর। এক হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন আত্মসাতের অভিযোগ।
কোটি কোটি টাকার সামগ্রী আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা খাদ্য দফতর ।
প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা। খাদ্য দফতরের শাস্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল নেতা।

গতমাসেই রেশন দুর্নীতি কাণ্ডে  চাঞ্চল্য়কর তথ্য় উঠে আসে। রেশন দুর্নীতিতে হাজার কোটি টাকা আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নুরের মাধ্যমে লেনদেন হয়েছিল। আর্থিক লেনদেন হয়েছে তৎকালীন খাদ্য় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও। সূত্রের খবর, আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এমনই দাবি জানাল ED। পাশাপাশি, ইডির পেশ করা চার্জশিটে আর দুই রেশন ডিস্ট্রিবিউটর এবং চারটি সংস্থার বিরুদ্ধে তথ্য় জমা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে।  

রেশন দুর্নীতিতে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নুরের মাধ্যমে। আর্থিক লেনদেন হয়েছে তৎকালীন খাদ্য় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও। শনিবার ব্যাঙ্কশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এমনই চাঞ্চল্য়কর দাবি করল ইডি। সূত্রের দাবি, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও দুই রেশন ডিস্ট্রিবিউটর ও চারটি সংস্থার বিরুদ্ধে তথ্য় জমা দিয়েছেন এজেন্সির অফিসাররা।

রেশন দুর্নীতি কাণ্ডে ২ অগাস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হাতে গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুর। ED সূত্রে দাবি, এরপরই তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য় উঠে আসে এই দুই ভাই সম্পর্কে। চারশোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্য়মে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে দাবি করা হয় ইডি সূত্রে। এর আগে, রেশন দুর্নীতিকাণ্ডে মূল চার্জশিট ও তিনটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি। ইডি সূত্রে দাবি, শনিবার ব্যাঙ্কশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে ১৫৭ পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় তারা। সেই সঙ্গে দেওয়া হয় প্রায় ৩ হাজার পাতার নথি। রেশন দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্য়কর তথ্য় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ED-র।

আরও পড়ুন, কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, 'থানায় তুলে নিয়ে গিয়ে....'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget