এক্সপ্লোর

Birbhum News: কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, 'থানায় তুলে নিয়ে গিয়ে....'

Birbhum Kirnahar OC Extortion Case: কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পুলিশ সুপারের কাছে কী জানালেন কীর্ণাহারের ওই দুই পরিবার ?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: এবার কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। পুলিশ সুপারের কাছে সরাসরি অভিযোগ কীর্ণাহারের দুই পরিবারের। বাড়ি করার জন্য একজনের থেকে ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। অপরজনকে থানায় তুলে নিয়ে গিয়ে ৫ হাজার টাকা দাবি। কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে বীরভূমের SP-র কাছে অভিযোগ দুই পরিবারের। এই নিয়ে মন্তব্য করতে চাননি কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ।

বাড়ি করতে গিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা।  সুযোগ বুঝে বাড়ির মালিকের কাছে কীর্নাহার থানার ওসি আসরাফুল শেখ বাড়ির মালিকের কাছে এক লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। দিতে না পাড়ায় বাড়ির মালিককে একদিন এবং একরাত আটকে রাখা হয় থানায়। এমনকি টাকা দিতে না পারার জন্য বাড়ির মালিকে পেটানোর অভিযোগ। পরে চাপে পড়ে  ২০ হাজার টাকায় মীমাংসা। ১০ হাজার টাকা ওসিকে দিয়েছেন বাড়ির মালিক। বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 এদিকে এই পরিস্থিতি বাড়ির মালিকের স্ত্রী "দিদিকে বলো" তে অভিযোগ দায়ের করেন। তারপরেই উপর থাকে চাপ আসতেই গত শনিবার বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রকি আগরওয়াল বাড়ির মালিককে  বোলপুরে তার অফিসে ডেকে পাঠান। বাড়ির মালিক জানান,এসডিপিও  প্রতিশ্রুতি দিয়েছেন  টাকা ফেরত দেওয়ার। বাড়ি করা নিয়ে ঝামেলার ঘটনায় একই ভাবে বাড়ি থেকে এক বৃদ্ধকে থানায় নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ করেছেন বৃদ্ধের স্ত্রী ছবি দাস। জেলা পুলিশ সুপারকে করা অভিযোগ ছবি দাস অভিযোগ করেছেন। 
 
অভিযোগে তিনি জানিয়েছেন, গত শনিবার দিন ২৬ অক্টোবর সকালে তার স্বামী  সোমা দাস (পুরুষ ৭০ বছর ) কে কোনও নোটিশ ছাড়া  কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখের নির্দেশে আমাদের বসত বাড়ি  কীর্ণাহার জয়ন্তিপুর কলোনি, দিঘলডাঙ্গা থেকে পুলিশ এসে তুলে নিয়ে যায়। স্বামীকে কীর্ণাহার থানায় সারাদিন অভুক্ত অবস্থায় বসিয়ে রেখে, বলে তোমাকে ৫০০০ টাকা দিতে হবে। না হলে গারদে ভরে দেব। আমি একজন দরিদ্র, দিন এনে দিন খাওয়া পরিবারের মহিলা। এমত অবস্থায় আমার স্বামীকে কীর্ণাহার থানার বড় বাবু শ্রী আশরাফুল শেখ মহাশয়ের হাত থেকে বাঁচানোর জন্য আপনার কাছে আমার কাতর নিবেদন রাখছি। উনি যে কোনও সময়ে আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধর করবেন। উনি বহু ব্যাক্তিদের ভয় দেখিয়ে, নানা রকমের অত্যাচার করে টাকা আদায় করছেন। 

এদিকে কীর্নাহার থানার ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ দোতলা বাড়ি করছেন। একতলা থেকে দোতলা করার সময় তার প্রতিবেশী বাধা দেয় এবং কোটে কেস করে। ইনজাংশন জারি হয়। কিন্তু দূর্গা পুজোর সময় রবীন্দ্রনাথ প্রতিবেশীর সঙ্গে ঝামেলা মিটিয়ে বাড়ির কাজ শুরু করে। কিন্তু তার অভিযোগ, কীর্ণাহার থানার ওসি সপ্তমীর দিন (১০ অক্টোবর) তাকে প্রথম ডেকে পাঠায়। অভিযোগ তাঁর কাছে  ওই দিনই প্রথম এক লক্ষ টাকার দাবি করা হয়। পরে ৫০ হাজার টাকা দিতে বলা হয়। ওই টাকা দিতে পারবে না বললে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরে রবীন্দ্রনাথ ঘোষকে আবার লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ (১৬ অক্টোবর) তারিখে ডাকা হয় থানায়। ওসি তাঁকে  ঘরে ঢুকিয়ে পেটায় এবং বলে ৫০ হাজার টাকা দিতে হবে। তার জন্য তাকে একদিন একরাত থান্য আটকে রাখা হয়। তারপর বলে ৪০ হাজার টাকা দে, না হলে কেস দিয়ে দেব। তার ২০ হাজার টাকায় রাজি হলাম। ওই দিন রাতে ১০ হাজার টাকা দিয়ে এসেছি। বাকি টাকা বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন, তৃণমূলের ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে তন্ময় ভট্টাচার্য TMC-র ঝান্ডা ধরবেন : শুভেন্দু

এদিকে স্বামীকে আটকে রাখার পর তার স্ত্রী ১৭ অক্টোবর সকাল ১০ নাগাদ  "দিদিকে বলো" নম্বরে ফোন করেন।  এরপর বৃহস্পতিবার  বোলপুর এসডিপিও অফিস থেকে ফোন করা হয় রবীন্দ্রনাথ ঘোষকে এবং বোলপুর এসডিপিও অফিসে শুক্রবার আসার জন্য ডাকা হয়। এসডিপিও কে সব জানোর পর তিনি প্রতিশ্রুতি দেন পুরো টাকা ফেরত দেওয়ার। এদিকে এই ঘটনার পর সোমবার সিউড়িতে এসপি অফিসে রবীন্দ্রনাথ ঘোষ কীর্ণাহার থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget