এক্সপ্লোর

Malda News: বিক্রি না হওয়া টিকিটে খুলল ভাগ্য, ১ কোটি টাকার বাজিমাৎ লটারি বিক্রেতার

Malda Lottery News:চা বিক্রির সঙ্গে সঙ্গে লটারির টিকিটও বিক্রি করতেন তিনি। সোমবার বিকেলে  ১২০ টাকার টিকিট অবিক্রিত থেকে যায় কমল মহলদারের। সেই টিকিটেই ভাগ্য খুলে যায় কমলের।

অভিজিৎ চৌধুরী, মালদা : অভাবের সংসার। নিত্যদিন আর্থিক টানাটানি। চা বিক্রি করে পরিস্থিতি সামলানো যাচ্ছিল না। কিছু বাড়তি উপার্জনের আশায় লটারির টিকিটের ব্যবসায় নেমেছিলেন মালদার এক যুবক। হতদরিদ্র সংসারে লটারির টিকিট কেনার মতো বিলাসিতা আদৌ ছিল না তাঁর। আর সেই লটারির টিকিট বিক্রির হাত ধরেই কপাল ফিরল তাঁর   রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মালদার  চা বিক্রেতা কমল মহলদার। তাঁর বয়স ৩৫। বিক্রি না হওয়া লটারির টিকিটে বাজিমাৎ হল। 

চা বিক্রির সঙ্গে সঙ্গে লটারির টিকিটও বিক্রি করতেন তিনি। সোমবার বিকেলে  ১২০ টাকার টিকিট অবিক্রিত থেকে যায় কমল মহলদারের। সেই টিকিটেই ভাগ্য খুলে যায় কমলের। সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে জানতে পারেন তার অবিক্রিত টিকিটে এক কোটি টাকার পুরস্কার লেগেছে। 

প্রথমটা বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। বারেবারে মিলিয়ে নিশ্চিত হন তিনি। এরপর আরও কোন ঝুঁকি না নিয়ে সটান হরিশ্চন্দ্রপুর থানায় হাজির হন কমল মহলদার। সঙ্গে ছিল লটারির টিকিট।  কমল মহলদারের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা হাটখোলা গ্ৰামে। বাড়িতে স্ত্রী দুই সন্তান ও বয়স্ক বাবা, মা আছেন। মা নির্মলা মহলদার কুশিদা বাজারে সবজি বিক্রেতা। লটারি থেকে যে টাকা পাবেন তা  দিয়ে দুই সন্তানকে ভালো শিক্ষার পেছনে খরচ করবেন কমল মহলদার। আপাতত এমনটাই ভেবে রেখেছেন তিনি।

Jalpaiguri Corora Containment : লাগাতার বাড়ছে সংক্রমণ, ৫টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা জলপাইগুড়িতে

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে  শশুরবাড়ি এসে কোটিপতি হয়েছিল জামাই । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমানে জামুড়িয়া । জামুড়িয়ার শ্রীপুর এলাকার বাসিন্দা শ্রীধর রুইদাসের শশুরবাড়ি ওই থানা এলাকারই শিবপুরে । পেশায় বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী সকালে শশুরবাড়ি এসেছিলেন । কিছু সময় পর ওই দিন বাইরে বেরিয়ে সকাল সাড়ে এগারোটা নাগাদ  তিনি একটি লটারির টিকিট কেনেন । সেই দিনই দুপুর দেড়টা নাগাদ তিনি জানতে পারেন লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা তিনি জয়লাভ করেছেন। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় । নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল ।ওই টাকা দিয়ে মেয়েকে উচ্চশিক্ষিত করতে চান বলে জানিয়েছিলেন শ্রীধর ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget