এক্সপ্লোর

Jalpaiguri Corora Containment : লাগাতার বাড়ছে সংক্রমণ, ৫টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা জলপাইগুড়িতে

Jalpaiguri Corora Containment Zone : দূরত্ববিধি শিকেয় তুলে রাস্তায় বেরনো চলছেই! সংক্রমণ বৃদ্ধির কারণে জলপাইগুড়ি পুরসভার ৩, ৬, ৭, ১১, এবং ১৯ নম্বর ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 

রাজা চট্টোপাধ্যায়,জলপাইগুড়ি : দুর্গাপুজোয় বাঁধনহারা উচ্ছ্বাস। করোনা বিধির তোয়াক্কা না করে পুজোর আনন্দে সামিল হওয়ার ফল মিলেছে হাতেনাতে। রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ! দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও লাগাতার বাড়ছে সংক্রমণ। 

জলপাইগুড়িতে প্রতিদিনই প্রায় জনা পনেরো মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। তারপরেও হুঁশ ফিরছে না জেলাবাসীর। মাস্ক না পরে, দূরত্ববিধি শিকেয় তুলে রাস্তায় বেরনো, বাজারহাট করা চলছেই!
সংক্রমণ বৃদ্ধির কারণে জলপাইগুড়ি পুরসভার ৩, ৬, ৭, ১১, এবং ১৯ নম্বর ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 

সামনেই কালীপুজো, ছটপুজো। ফলে ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় প্রমাদ গুণছে প্রশাসন।  সাধারণ মানুষকে সতর্ক করতে জেলার বিভিন্ন জায়গায় চলছে সচেতনতা প্রচার। 

আরও পড়ুন :

দিনহাটায় ভোট ব্যবধানের রেকর্ড তৃণমূলের, জয়ী উদয়ন গুহ


জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো জানান, ' গত ২৪ তারিখ আমরা পুরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনকে পাঁচটি ওয়ার্ডের লিস্ট পাঠিয়েছিলাম মাইক্রো কনটেইনমেন্ট জোন করবার জন্য। কারণ দেখা যাচ্ছে এই এলাকা গুলোতে কোভিড সংক্রমণটা বেশি পুজোর পর থেকে। গড়ে পাঁচ থেকে ছটা করে কেস পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসন রাস্তায় নেমে প্রচার করছে। আমরাও অভিযান করছি। '

আলোর উৎসবকে যাতে করোনার অন্ধকার গ্রাস না করে তার জন্য জেলার মানুষকে সতর্ক করছেন স্বাস্থ্য আধিকারিকও। 

উত্তরবঙ্গের জনস্বাস্থ্য আধিকারিক সুশান্ত রায় জানান, ' দুর্গাপুজোতে বারবার বলা হয়েছিলো নিয়ম মানতে, অনেকে শুনেছেন, যারা শোনেননি তারা বিপদে আছেন। বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন যেটা এখন কোভিড হাসপাতাল, সেটা আর কতদিন আটকে রাখবো? ধুপগুড়ি গার্লস হাইস্কুলকে সেফ হোম করা হয়েছে।কিন্তু ওখানে কলেজ শুরু হতে চলেছে, এগুলোকে তো ছাড়তে হবে। এখনও মানুষকে একটাই বার্তা দেব, কালী পুজো ছট পুজো আসছে দয়া করে সচেতন হোন।' 

বারবার সতর্ক করা সত্ত্বেও করোনা বিধি না মানায় জলপাইগুড়িতে চলছে ধরপাকড়। কিন্তু শুধু কড়া পদক্ষেপ নয়, করোনাকে বাগে আনতে সচেতন থাকতে হবে সবাইকেই। মনে করছে প্রশাসন। 

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget