এক্সপ্লোর

Malda News: স্কুলছুটদের শিক্ষাঙ্গনে ফেরাতে পড়ুয়াদের 'দুয়ারে' হাজির শিক্ষকরা

Malda School News: ছন্দে থাকা জীবনে আচমকাই ছন্দপতন ঘটিয়েছিল করোনা (Covid19)। বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, পড়াশোনা, ক্লাস, খেলাধুলো। দেড় বছরেরও বেশি সময় পরে খুলেছে স্কুল, কিন্তু আগের সেই ছবিটা ফেরেনি।

করুণাময় সিংহ, গাজোল: করোনা আবহে (Corona Situation) স্কুল (School) খুললেও কমে গিয়েছে পড়ুয়াদের হাজিরা। মালদার (Malda) গাজোলে ছাত্রছাত্রীদের (Students) স্কুলে ফেরাতে এবার অভিভাবকদের দুয়ারে শিক্ষকরা। বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক ও পড়ুয়াদের বোঝাচ্ছেন তাঁরা। এতেই হচ্ছে কাজ, বলছেন শিক্ষকরা।

স্কুলছুটদের স্কুলে ফেরাতে উদ্যোগী শিক্ষকরা। মালদার গাজোলে ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে অভিভাবকদের দুয়ারে হাজির তাঁরা। গাজোলের চিৎকুল রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। স্কুল সূত্রে খবর, নবম থেকে দ্বাদশ মিলিয়ে প্রায় ৬০০ পড়ুয়া থাকলেও, এখন আসছে শদেড়েকেরও কম। কিন্তু কেন স্কুলে আসছে না পড়ুয়ারা? অভিভাবকরা বলছেন, দীর্ঘ অনভ্যাসেই স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়েছে পড়ুয়ারা।

ছন্দে থাকা জীবনে আচমকাই ছন্দপতন ঘটিয়েছিল করোনা। বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, পড়াশোনা, ক্লাস, খেলাধুলো। দেড় বছরেরও বেশি সময় পরে খুলেছে স্কুল, কিন্তু আগের সেই ছবিটা ফেরেনি। হাল না ছেড়ে, আগের ছবি ফেরাতে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন শিক্ষকরা। এক অভিভাবক রাসমণি কর্মকারের কথায়, লকডাউন এর জন্য স্কুল বন্ধ। যার ফলে বাচ্চাদের স্কুল যাবার অভ্যাস চলে গেছে বললেই চলে। স্কুল খুলেছে জানার পর ওদের স্কুল যাওয়ার কথা বললেও নানা অজুহাতে স্কুলে যেতে চাইছে না। আগামীকাল থেকে নিয়ম করেই আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাবো আমরা।

এবার স্কুলের শিক্ষক দুয়ারে হাজির। তাই আর ঘরে বসে থাকা নয়, এবার স্কুলে যাবে বলে বলে জানিয়েছে পড়ুয়ারা। ওই স্কুলের এক ছাত্রী গীতা কর্মকারের কথায়, “কেউ স্কুলে যাচ্ছিল না বলে আমরা যাচ্ছিলাম না। এবার যাব।‘’ আরেক অভিভাবক অচিন্তা কর্মকারের কথায়, “এলাকার কোনও মেয়ে স্কুলে যাচ্ছে না। তাই আমার মেয়েও যাচ্ছিল না। এদিন মাস্টারমশাইরা বাড়ির দুয়ারে এসেছেন। আগামীকাল থেকে সবাই স্কুলে যাবে।‘’

বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর ফলে স্কুলে পড়ুয়া সংখ্যা বাড়বে, আশাবাদী শিক্ষকরা। চিৎকুল রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র বলেন, প্রধান শিক্ষক,  “আমরা এলাকায় মাইকিং করে ছাত্রছাত্রীদের স্কুলে আসার কথা বলছি। পাশাপাশি আমরা শিক্ষকেরা দলবেঁধে গ্রামে গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি। ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে।’’

আরও পড়ুন: Jalpaiguri News: ওমিক্রন ঠেকাতে পদক্ষেপ, জলপাইগুড়ির ২টি ওয়ার্ডে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget