এক্সপ্লোর

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ, গ্রেফতার ১

কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ

করুণাময় সিংহ, মালদা: চাঁচোলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে চাঁচোল থানার পুলিশ। গতকাল রাতে ওই ঘটনা ঘটে চাঁচোলের খানপুরে।  মৃতের পরিবারের অভিযোগ, চন্দ্রপাড়ার অঞ্চল সহ সভাপতি সেতাবুর রহমানকে গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন।

অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় সেতাবুরের। পরিবারের দাবি, আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। যদিও কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

কিছুদিন আগে পুরুলিয়াতেও খুনের ঘটনা ঘটে। বাড়ির অদূরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর এলাকায়। রাত ১০ টা নাগাদ পুরুলিয়া জেলার বলরমপুর থানা অন্তর্গত তীলাই গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম দয়াল রাজোয়ার। বয়স হয়েছিল ৩৫ বছর। পেশায় রাজমিস্ত্রি দয়াল রাজোয়ার। 

মৃতের ছেলে হেমন্ত রাজোয়ার জানিয়েছেন, গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃত ব্যক্তি। এরপরই হেমন্ত বাবাকে আর দেখতে না পেয়ে খোঁজ নেয় পরিবারের লোক। এর পরই পাড়ার ক্লাবের সবাই এসে খবর দেয়। এরপরই বাড়ির অদূরে হেমন্ত দেখতে পান যে তাঁর বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

তবে কে বা কারা তাঁর হত্যা করেছেন তা নিয়ে ধন্দ্বে রয়েছে মৃতের পরিবারের লোকজন। হত্যার মামলা রুজু করে বলরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি হাসপাতাল পাঠানো হয়েছে। তবে এলাকার মানুষরা এমন ঘটনায় রীতিমতো ঘাবড়ে গিয়েছেন। 

আরও পড়ুন: Basirhat : পুলিশে চাকরি করে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, স্বরূপনগর থেকে গ্রেফতার অভিযুক্ত

আরও পড়ুন: Coochbehar: মানুষের অভিযোগ শুনতে এবার তুফানগঞ্জে ‘দুয়ারে পুরসভা’

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget