এক্সপ্লোর

Coochbehar: মানুষের অভিযোগ শুনতে এবার তুফানগঞ্জে ‘দুয়ারে পুরসভা’

নাগরিক পরিষেবার ক্ষেত্রে কোথায় কোনও খামতি আছে কি না, তা চেয়ারম্যান নিজের চোখে দেখে নিয়ে সেসব সমাধান করার উদ্যোগ নিচ্ছেন।

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ (কোচবিহার) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’  (Duare Sarkar) শিবিরের আদলে শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কোচবিহারের তুফানগঞ্জ পুরসভা (Tufanganj Municipality) দুয়ারে পুরসভা’ (Duare purosabha) কর্মসূচি হাতে নিয়েছে। প্রশাসক পরিচালিত পুরসভার নতুন চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বাসিন্দাদের সঙ্গে পরিচয়পর্ব সারতে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন। বাসিন্দাদের বাড়ির দুয়ারে কড়া নেড়ে অভাব অভিযোগও শুনছেন। 

নাগরিকদের সমস্যা, অভাব অভিযোগের কথা শুনে তা ডায়েরিতে নথিভুক্ত করছেন। নাগরিক পরিষেবার ক্ষেত্রে কোথায় কোনও খামতি আছে কি না, তা চেয়ারম্যান নিজের চোখে দেখে নিয়ে সেসব সমাধান করার উদ্যোগ নিচ্ছেন। চেয়ারম্যানের এমন উদ্যোগের প্রশংসা করছেন শহরবাসী।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচী। এই কর্মসূচীর মাধ্যমে মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটপর্ব মিটলে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচী। এই কর্মসূচীতে সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিবিধ সরকারি প্রকল্পের জন্য আবেদন করছেন। 

দুয়ারে সরকার কর্মসূচীর আদলে করোনা পরিস্থিতিতে কিছুদিন আগেই  কলকাতা পুর কর্তৃপক্ষের পক্ষ থেকেও দুয়ারে পুরসভা কর্মসূচী নেওয়া হয়েছে। অর্থাৎ, প্রয়োজনের পুর এলাকার বাসিন্দাদের বাড়িতে পৌঁছবে কলকাতা পুরসভা।  পুর প্রশাসক ফিরহাদ হাকিম এ কথা জানিয়েছিলেন। করোনা ভাইরাসের কারণে এখন রাজ্যে চালু রয়েছে বিধিনিষেধ। প্রায় বছর দেড়েক মানুষকে কার্যত গৃহবন্দি থাকতে হচ্ছে। এই অবস্থায় জমি, সম্পত্তির মিউটেশন বা অ্যাসেসমেন্ট কর জমা দেওয়ার জন্য অনেকেই পুর অফিসে যেতে পারছেন না। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুয়ারে পুরসভার মাধ্যমে এই ধরনের কাজকর্ম স্থানীয়ভাবে সেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। 

Bankura: জটিল অস্ত্রোপচারে সাফল্য, শ্রমিকের পেট থেকে বের করা হল ৭.৫ কেজি ওজনের মাংসপিণ্ড

কাটল নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের জট, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা রাজ্য সরকারের

 

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget