এক্সপ্লোর

Basirhat : পুলিশে চাকরি করে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, স্বরূপনগর থেকে গ্রেফতার অভিযুক্ত

চাকরির আশায় কেউ জমি বিক্রি করেছেন তো কেউ অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছেন। কিন্তু তাঁরা প্রত্যেকেই প্রতারণার শিকার হয়েছেন। 

সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, স্বরূপনগর : কখনও আইপিএস অফিসার, কখনও গোয়েন্দা দফতরের আধিকারিক। আবার কখনও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট বলে পরিচয় দেওয়া। একাধিক ভুয়ো পরিচয়ে বেকার যুবক, কিশোর-কিশোরীদের চাকরি দেওয়ার নাম করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে স্বরূপনগরের তেঁতুলিয়া থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, ধৃত যুবক বাকিবিল্লা গাজি গত দুবছর ধরে স্বরূপনগর ও বাদুড়িয়ার বিভিন্ন এলাকায় প্রতারণা চক্র চালাচ্ছিল। নিজেকে কখনও পুলিশকর্তা, কখনও গোয়েন্দা দফতরের অফিসার বলে পরিচয় দিত। তার মূল লক্ষ ছিল বেকার যুবক-যুবতীরা। চাকরির খোঁজে আসা বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত সে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাকিবিল্লা গাজি ইতিমধ্যেই ১২ থেকে ১৫ জন যুবকের কাছ থেকে পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণা করেছে। চাকরির আশায় কেউ জমি বিক্রি করেছেন তো কেউ অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছেন। কিন্তু তাঁরা প্রত্যেকেই প্রতারণার শিকার হয়েছেন। 

বছর আঠাশের বাকিবিল্লা গাজির নামে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক সঞ্জীব আমিন। তিনি জানিয়েছেন যে, তাঁর কাছ থেকে ধৃত ২ লক্ষ টাকা নিয়েছে। তদন্তে নেমে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া থেকে তাকে গ্রেফতার করে বলে জানা যাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি পুলিশের কাছে গোপনসূত্রে খবর আসে যে, কোনও এক ব্যক্তি নিজেকে কখনও আইপিএস অফিসার, কখনও গোয়েন্দা দফতরের আধিকারিকের পরিচয় দিয়ে লোক ঠকানো শুরু করেছে। প্রতারণার সুবিধার্থে কখনও গোকুলপুর, কখনও সাহেস্থানগরে থাকত ধৃত ব্যক্তি। স্বরূপনগরের এক বাসিন্দা দেবকুমার সরকার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে, পুলিশের চাকরি করে দেওয়ার নাম করে অভিযুক্ত বাকিবিল্লা তাঁর কাছ থেকে দফায় দফায় ৭ লক্ষ টাকা নিয়েছে। দেবকুমার সরকারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েই বাকিবিল্লার খোঁজ শুরু করে স্বরূপনগর থানার পুলিশ। গ্রেফতারির পুর পুলিশের জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে ধৃত যুবক। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, গত কয়েকমাসে শুধু দেবকুমার কিংবা সঞ্জীব আমিনই নন, অন্তত ১৫ জন শিকার হয়েছেন বাকিবিল্লার। পুলিশের চাকরি করে দেওয়ার নাম করে তাঁদের থেকে ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা হাতিয়েছে সে। 

প্রতারণার শিকার হওয়া এক চাকরিপ্রার্থীর মা বলছেন, 'জমি বিক্রি করে ছেলের চাকরির জন্য টাকা দিয়েছি। এখন শুনছি বাকিবিল্লা একজন প্রতারক। আমরা টাকা ফেরত চাই। তার সঙ্গে চাই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।' ধৃত বাকিবিল্লার কাছ থেকে নকল আর.বি এবং আইপিএসের পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget