এক্সপ্লোর

Malda Violence: মালদাকাণ্ডে SP অপসরণের দাবি, বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা BJP-র

Malda Women Assault Case: মালদায় একই পরিবারের ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদ বিজেপি সাংসদ খগেন মুর্মুর।

মালদা: মালদায় (Malda Violence) একই পরিবারের ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে বিজেপি সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmur) নেতৃত্বে রাতভর এসপি অফিস ঘেরাও।বিক্ষোভ-অবস্থান তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। ইতিমধ্যেই এসপি অপসারণের দাবি জানিয়েছে বিজেপি (BJP)। 

বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে চলছে ঘেরাও কর্মসূচি।মালদায় চুরির অভিযোগে ওই দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি দুই নির্যাতিতার পরিবারের। অভিযুক্ত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সবাই বিজেপির সমর্থক বলে দাবি করেছেন এসপি। এরপরই গতকাল দুপুর থেকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি শুরু করেছে বিজেপি।   

এবার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই অভিযোগ প্রকৃতই সত্য ? যদিও পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। আর তখন ঘটনাস্থলে থেকেও 'নির্বাক দর্শক পুলিশ', এমনই অভিযোগ তুলেছে  বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং অনুরাগ ঠাকুর। 

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত মালব্য। তিনি ট্যুইট করে গুরুতর অভিযোগ তুলেছেন,'পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যহত। মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এবং এই ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল রাজ্য পুলিশ।  ১৯ জুলাই সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।' প্রসঙ্গত, রাজ্যে যখন একের পর এক অপরাধের ঘটনা ঘটছে, তখন বারবার রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এসেছে মণিপুরের অশান্তির প্রসঙ্গ। একুশে জুলাইয়ের মঞ্চেও এই প্রসঙ্গে সরব ছিলেন মমতা ও অভিষেক। আর এবার মালদা ঘটনা প্রকাশ্য আসতেই ট্যুইটে সরব কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। আদিবাসী মহিলাদের উপর নির্যাতন নিয়ে তিনি রাজ্যের শাসকদল এবং পাশাপাশি কংগ্রেসকেও তোপ দাগতে ছাড়েননি। 

আরও পড়ুন, 'দূরের জিনিস স্পষ্ট দেখেন, কাছেরটা ঝাপসা', মালদাকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর

অনুরাগ ঠাকুর বলেন,'অপরাধের ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলা, ভোটের সময় বোমার খবর বেশি পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা কোথায় আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মালদায় দুই মহিলাকে মারতে মারতে অর্ধনগ্ন করা হয়েছে। হাওড়ার পাঁচলায় বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে ঘুরিয়েছে তৃণমূলের ৪০ জন গুন্ডা। কেউ কোনও কথা বলছে না, সবাই মূক হয়ে গিয়েছেন। মমতার রাজ্যে ঘটছে একের পর এক লজ্জাজনক ঘটনা। কোথায় গেলেন মোমবাতি মিছিল করা প্রতিবাদীরা?' প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget