এক্সপ্লোর

Malda Weather: মালদা আজ তাপ প্রবাহের সতর্কতা জারি, কবে স্বস্তির বৃষ্টি?

২০ এপ্রিল মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)

২০ এপ্রিল মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ সারাদিন মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। সপ্তাহ শেষে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে মালদায়। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক পশলা বৃষ্টিসর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আজ ও কাল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। গতকালও বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ৬ জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। কলকাতার তাপমাত্রা কালও ৪০ ডিগ্রির ওপরে ছিল। ঘরের পাশে সল্টলেকে পারদ ছিল ৪২ ডিগ্রির ঘরে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূম, দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় আজ চরম তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও আজ তাপ প্রবাহের সতর্কতা জারি থাকছে। সপ্তাহান্তে রাজ্যে পরিস্থিতির বদল ঘটবে। শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে ভিজবে কলকাতাও। বৃষ্টি কম হলেও সব জায়গাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। তবে বজায় থাকবে অস্বস্তি। 

গরমে হাঁসফাঁস দশা থেকে কবে মিলবে মুক্তি? নামবে স্বস্তির বৃষ্টি? ঘূর্ণির মতো পাক খাচ্ছে প্রশ্ন। কলকাতায় গতকালই ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। বেলা বাড়লে লু বইছে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ . ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এর মধ্যেই সুখবর শোনাল আবহাওয়া দফতর। শনিবার থেকে রাজ্যে হাওয়া বদল হবে। কমবে তাপপ্রবাহ। কিছুটা নামতে পারে পারদ। সপ্তাহান্তে উপকূলবর্তী জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের ৩-৪টি জেলায় ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও পারদ ৪০ ডিগ্রির ঘরে। তবে ওপরের পাঁচ জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতি-শনিবারের মধ্যে দার্জিলিং ,কালিম্পং-সহ পার্বত্য এলাকা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

অন্যান্য
সূর্যোদয়- ভোর ৫.১৩
সূর্যাস্ত- বিকেল ৬.০০
চন্দ্রোদয়- বিকেল ৫.৪০
চন্দ্রাস্ত- রাত ৪.৫৬ 

আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?

দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।   
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।  
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। 
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।  

ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation) :

কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে (South) রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh) এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) । পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা । 

আপেক্ষিক জলবায়ু: 
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে ।  গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত ।

তথ্য সূত্র: mausam.imd.gov.in

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget