এক্সপ্লোর

Malda: স্কুলে বন্দুক নিয়ে তাণ্ডব, এখনও আতঙ্কে পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা

বন্দুক,  পেট্রোল বোমা নিয়ে স্কুলে ঢুকে ক্লাসরুমে চড়াও এই ব্যক্তি। বন্দুকের নলের ডগায়, পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা করেন।

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার (Malda) স্কুলে বন্দুক নিয়ে তাণ্ডব। এখনও আতঙ্কে রয়েছে পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা। আজ স্কুলে এসেছে হাতেগোনা পড়ুয়া। মোতায়েন রয়েছে পুলিশ। অভিযুক্ত দেব বল্লভকে তোলা হয় আদালতে। তার ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত।

বন্দুক,  পেট্রোল বোমা নিয়ে স্কুলে ঢুকে ক্লাসরুমে চড়াও এই ব্যক্তি। বন্দুকের নলের ডগায়, পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা করেন। সাংবাদিকের প্রশ্নে অভিযুক্ত দেব বল্লভ বলেন, 'আমার কাছে আছে একটা নাইন এমএম পিস্তল এবং দুটো ক্যাসেট আছে, ১৬টা গুলি লোড করা আছে, ২ টো ইলেক্ট্রনিক বোম আছে'।

বুধবারের এই ঘটনার পর, এদিনও আতঙ্কে রয়েছে পুরাতন মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলের পড়ুয়ারা। সেই ছাপ তাদের চোখে মুখে স্পষ্ট! স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ১ হাজার ৮০০। বৃহস্পতিবার স্কুলে এসেছিল মাত্র ২০৪ জন।

আতঙ্কে রয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও। মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহার কথায়, স্কুলে আতঙ্কের পরিবেশ, স্টুডেন্টদের পাশাপাশি শিক্ষকরা আতঙ্কে। স্কুলে সরকারি কোনও নিরাপত্তারক্ষী নেই। নিরাপত্তারক্ষী দিতে হবে। এসডিওর সঙ্গে কথা হয়েছে, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও কাউন্সেলিং করা হবে।

বুধবারের এই ভয়ঙ্কর ঘটনার পর, এদিন স্কুলে মোতায়েন করা হয়েছে পুলিশ। স্কুলের ঢোকার আগে সকলের ব্যাগ পরীক্ষা করে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। ধৃত দেব বল্লভকে এদিন আদালতে তোলা হয়। 

অভিযুক্ত দেব বল্লভ কোথা থেকে নাইন এম এম পিস্তল ও গুলি পেলেন? কার মাধ্যমে সেগুলি আমদানি করলেন? কোথা থেকে পেট্রোল বোমা বানাতে শিখলেন? এই বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। 

মালদার পুলিশ সুপার জানিয়েছেন, শীঘ্রই জেলা শাসক, শিক্ষা দফতর এবং প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করা হবে। স্কুলে নিরাপত্তা কীভাবে আরও জোরদার করা যায়? স্কুলে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

কখনও অদক্ষতা, কখনও অতিসক্রিয়তা। পুলিশ যখন বারবার নানা অভিযোগে বিদ্ধ হচ্ছে, তখন আশার আলো দেখাচ্ছেন আজহারউদ্দিন। মালদা পুলিশের DSP-র সাহসিকতায় প্রাণ বেঁচেছে স্কুলের পড়ুয়াদের।

মালদায় বন্দুকবাজের হাত থেকে ৭০ পড়ুয়াকে বাঁচিয়ে এখন হিরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসার আজহারউদ্দিন। প্রাণের ঝুঁকি নিয়ে বন্দুকবাজের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঁচালেন খুদেদের। কলকাতার বাড়িতে বসে ছেলের জন্য গর্ববোধ করছেন বাবা-মা।  একই পুলিশের দুই রূপ। এক জায়গায় তাদের দেখা গেল প্রাণ ভিক্ষা চাইতে। আরেক জায়গায় দেখা গেল প্রাণ রক্ষা করতে। বুধবার মালদার স্কুলে উদ্য়ত আগ্নেয়াস্ত্রর সামনেও, ঝাঁপিয়ে পড়ে বন্দুকবাজকে কব্জা করতে দেখা গেছে এক ডিএসপি-কে। অথচ, মঙ্গলবার কালিয়াগঞ্জে বিক্ষোভকারীদের থেকে বাঁচতে সেই পুলিশই লুকিয়েছে খাটের তলায়।

সেরা শিরোনাম

News Live Updates: 'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ

ভিডিও

Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?
Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget