এক্সপ্লোর

Body Found in Malda: স্কুলছাত্রীর দেহ উদ্ধার, তোলপাড় মালদায়

Malda News: স্কুলছাত্রীর দেহ উদ্ধার ঘিরে তোলপাড় মালদায়। চার দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার ১৬ বছরের কিশোরীর। কেন ভয়ঙ্কর পরিণতি? উঠে আসছে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। গ্রেফতার প্রেমিক।

করুণাময় সিংহ, মালদা: ত্রিকোণ প্রেম? নাকি অন্য কোনও রহস্য? কেন  নৃশংস ভাবে মরতে হল মালদা (Malda) স্কুলছাত্রীকে (School Student)? এখনও স্পষ্ট নয়। তবে মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ (Questionning)করে পুলিশ যা জেনেছে, তাতেই শিউরে উঠছেন আম বাসিন্দারা। মেয়ের ভয়ঙ্কর পরিণতির প্রতিকার চেয়েছে পরিবার। 

কী হয়েছিল?

সূত্রের খবর, পুরাতন মালদার হালনা গ্রামের বাসিন্দা ১৬ বছরের ওই স্কুলছাত্রী (School Student) গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল। তন্ন তন্ন করে খোঁজখবর করেও মেয়ের হদিস না পেয়ে শেষমেশ মালদা থানায় অপহরণের অভিযোগ জানায় পরিবার। তার পর অনেকটা সময় কেটে গিয়েছিল। হঠাৎ বুধবার সকালে গ্রামেরই পরিত্যক্ত একটি বাড়িতে থোকা থোকা রক্তের দাগ  দেখতে পান বাসিন্দাদের একাংশ। খবর যায় পুলিশে। এর পরই চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বাড়িটি থেকে লেডিজ ব্যাগ, অন্তর্বাস ইত্য়াদি উদ্ধার করেন তদন্তকারীরা। কিন্তু কিশোরী কোথায়? তা হলে কি খারাপ কিছু ঘটে গিয়েছে?

জল্পনা শুরু হতেই উঠে আসে শামিম আখতারের নাম। ২১ বছরের ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের মুখে শামিম খুনের কথা কবুল করে। জানায়, কিশোরীকে মেরে গ্রামেরই একটি পুকুরে ফেলে দিয়েছে সে। অতঃপর পুকুর দেহ থেকে উদ্ধার হয় দেহ। গ্রেফতার করা হয় শামিমকে। কিন্তু কে শামিম? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শামিম হালনা গ্রামেরই বাসিন্দা। এক সময় ওই স্কুলছাত্রীর সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব ছিল বলেও শোনা যায়। তবে হালে অন্য কারও প্রতি আকৃষ্ট হয়েছিল কিশোরী। তার জেরেই কি খুন? এখনও স্পষ্ট নয়। যদিও আপাতত এছাড়া খুনের অন্য কোনও মোটিভ পায়নি পুলিশ, খবর সূত্রে। ময়নাতদন্তের জন্য দেহ মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। 

আগে যা ঘটেছে...

মালদার ঘটনাটির সঙ্গে মুর্শিদাবাদের সুতপা চৌধুরী হত্যাকাণ্ডের মিল পাচ্ছেন অনেকেই। গত ২ মে খুন হন সুতপা। অভিযোগের আঙুল ওঠে সুশান্ত চৌধুরীর দিকে। খুনের মোটিভ হিসেবে কার্যত এক তত্ত্ব শোনা গিয়েছিল ওই ঘটনাতেও। বস্তুত, ত্রিকোণ প্রেমের জেরে নারকীয় হত্যালীলার অভিযোগ হাতেগোনা নয়। কিন্তু কেন বাড়ছে এই প্রবণতা? চিন্তায় আমজনতা।

আরও পড়ুন : সুদ আদায় করতে গিয়ে আর ফিরলেন না মহিলা ! এলাকা জুড়ে বিক্ষোভ

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget