এক্সপ্লোর

Malda News: বিদ্যুতের বিল কে দেবে? বচসার জেরে বাবাকে শ্বাসরোধ করে 'খুন' ছেলের

Son Allegedly Strangulates Father: বিদ্যুতের বিল দেওয়া ঘিরে বাবা-ছেলের মধ্যে বিবাদ। অভিযোগ, সেই বিবাদের জেরেই বাবাকে শ্বাসরোধ করে খুন করল ছেলে। মালদার কালিয়াচক থানার ইমাম জাইগির গ্রামের ঘটনা।

করুণাময় সিংহ,মালদা: বিদ্যুতের বিল (Electricity bill) দেওয়া ঘিরে বাবা-ছেলের মধ্যে বিবাদ (altercation)। অভিযোগ, সেই বিবাদের জেরেই বাবাকে (father) শ্বাসরোধ (strangulate) করে খুন (murder) করল ছেলে(son)। মালদার (malda) কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুরের ইমাম জাইগির গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আশপাশের এলাকায়। অভিযুক্ত যুবক পলাতক। 

কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, নিহত প্রবীণের নাম  মোজাহার শেখ। বয়স ৬২ বছর। প্রবীণের পরিবার জানাচ্ছে, গত রাকে বাড়ির বিদ্যুতের বিল দেওয়া দিয়ে বাবার সঙ্গে গণ্ডগোল হয়েছিল ছোট ছেলে সেন্টু শেখের। সূত্রের খবর, গত তিন মাসে তিন হাজার দুশো টাকা বিদ্যুতের বিল বাবদ এসেছিল ওই বাড়িতে। সেন্টু বাবাকে বিলটি চুকিয়ে দিতে বলেছিল বলে শোনা যাচ্ছে। রাজি হননি মোজাহার। পাল্টা ছেলেকেই বিল দিতে প্রথমে অনুরোধ করেন তিনি। এর পরই গণ্ডগোল শুরু। অভিযোগ সেই গণ্ডগোলের জেরে বাবাকে মারধর করে সেন্টু। তার পর শ্বাসরোধ করে হত্যা করে। পরিবারের দাবি, ঘটনার পরেই পালিয়েছে সে।

এখন যেখানে পরিস্থিতি...
খবর পেয়েই ছুটে আসে  কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোও হয়েছে। কিন্তু যে ভাবে সামান্য বিদ্যুতের বিল দেওয়ার জন্য প্রবীণ বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে, তা শুনে   
ইমাম জাইগির গ্রামের মানুষ যেন বিশ্বাসই করতে পারছেন না। শোকে কথা বলার ভাষা হারিয়েছে মোজাহারের পরিবার। কার্যত এক ছবি গ্রামবাসীরও। এভাবেও বাবাকে খুন করা যায়? উল্লেখ্য আগস্টের গোড়াতেই হাড় হিম করা আর এক হত্যাকাণ্ডে ছেলেকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। ২০১৩ সালের ১৫ জুলাই ঠাকুরপুকুরে বাবা-মা পরেশনাথ-ঊষারানি সরকারকে মাথা কেটে খুন করেছিল ছেলে শোভন সরকার। শুধু তাই নয়। দু'জনের মৃতদেহ একতলায় আনার পরে পাশের ঘরে রাতও কাটায়। ৯ বছর আগেকার সেই ঘটনায় শোভনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 

আরও পড়ুন:জলের ট্যাঙ্কে ফেলে শিশুকে খুন! গ্রেফতার মৃত একরত্তির জেঠিমা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget