এক্সপ্লোর

Malda Municipal Election: 'নির্দল-কাঁটা' বিজেপিরও, টাকার বিনিময়ে টিকিটের অভিযোগ বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর, খারিজ করল দল

Malda Municipal Election News: অন্যদিকে, মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেছেন,  এরা মানুষের সঙ্গে থাকে না, কোনও উপকারে লাগে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতেই ব্যস্ত।

 

করুণাময় সিংহ, মালদা: পুরভোটেও (Malda Municipal Election) টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। এবার এই অভিযোগ তুললেন, পুরাতন মালদার (Old Malda) এক বিক্ষুব্ধ বিজেপি নেতা ও নির্দল প্রার্থী (Rebel BJP Leader and Independent Candidate)। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে গেরুয়া শিবির। ওই পুরসভার মোট চারটি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা।

বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে তৃণমূল।দলের নির্দেশ সত্ত্বেও ভোটের লড়াই থেকে সরে না আসায়, বহিষ্কার করা হয়েছে অনেককে। উল্টোদিকে বিজেপির পথেও এখনও বিছিয়ে রয়েছে নির্দল-কাঁটা।যেমন পুরাতন মালদা। ২০ ওয়ার্ডের এই পুরসভার চারটি ওয়ার্ডে, টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন চার বিক্ষুব্ধ বিজেপি নেতা। সেই চারটি ওয়ার্ড হল ১, ৪, ১৮ ও ২০।

এর মধ্যে চার নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুজিত বসু, বিজেপির ওয়ার্ড সভাপতি ছিলেন। যাঁর প্রচারে এলাকায় ছেয়ে গেছে ফ্লেক্স।শুধু নির্দল হিসেবে ভোটে লড়া নয়। বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার মতো মারাত্মক অভিযোগও তুলেছেন তিনি। বিক্ষুব্ধ বিজেপি নেতা ও নির্দল প্রার্থী সুজিত বসু বলেছেন,  টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ওয়ার্ড কমিটি থেকে নাম পাঠানো হলেও, তাকে গুরুত্ব দেয়নি বিজেপি নেতৃত্ব। তাই পুরভোটে এলাকার মানুষের স্বার্থে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।

যদিও নির্দল প্রার্থীর এহেন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বলেছেন,  এই অভিযোগ হাস্যকর, রাজ্য নেতৃত্ব যাকে সঠিক মনে করেছে, যে প্রতিদ্বন্দ্বিতা করলে লাভ হবে, তাঁকেই প্রার্থী করেছে। ২-১ জায়গায় বিক্ষুব্ধ আছেন, কথা বলা হচ্ছে। সমস্যা মিটে যাবে।

অন্যদিকে, মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেছেন,  এরা মানুষের সঙ্গে থাকে না, কোনও উপকারে লাগে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতেই ব্যস্ত।

নির্দল কাঁটা সরাতে বহিষ্কারের পথে হাঁটছে তৃণমূল, এখন দেখার দলের অস্বস্তি কাটাতে বিজেপি কী করে... 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget