এক্সপ্লোর

Mamata Banerjee Update: 'বাংলার ঐক্য দেখে হিংসে হয় অনেকের, ছেলেমেয়েকে IPS, IAS তৈরি করুন', রেডরোড থেকে বার্তা মমতার

Mamata Banerjee on Eid: রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান থেকে নাম না  করে বিজেপি-কেও একহাত নেন মমতা।

কলকাতা: রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান (Red Road Namaz) থেকে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানালেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সকলকে একসঙ্গে বাঁচতে হবে। লড়তে হবে একসঙ্গে এবং জিততেও হবে। মমতা জানিয়েছেন, সকলকে রনিয়ে চলার শিক্ষাই তিনি পেয়েছেন নিজের মা-বাবার কাছ থেকে। আজীবন সেই লক্ষ্য নিয়েই চলবেন। তার জন্য আত্মবলিদান দিতেও কুণ্ঠা বোধ করবেন না। 

রেডরোডের নমাজ থেকে ঐক্যের বার্তা মমতার

মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ (Eid Festival)। পবিত্র রমজান মাসের শেষে পরিজন, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠার দিন৷ সকাল থেকে মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময় চলছে৷ ইদ উপলক্ষে নিয়মমাফিক সকালে রেড রোডেও আয়োজন করা হয়েছে বিশেষ নমাজের৷ সেই অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান থেকে নাম না  করে বিজেপি-কেও একহাত নেন মমতা। বলেন, "এই মুহূর্তে দেশের পরিস্থিতি ঠিক নেই। বিভাজনের রাজনীতি চলছে। তার মধ্যেও কথা দিচ্ছি, যত দিন বাঁচব, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, সকলের জন্য লড়ব। মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায় বিচারের জন্য আত্মবলিদান দিতেও প্রস্তুত আমি। কিন্তু চোখরাঙানির সামনে মাথা নোয়াব না।"

আরও পড়ুন: Raigunge University : মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পরও এগোয়নি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ, শুরু রাজনৈতিক তরজা

ঐক্যের বার্তা দিতে গিয়ে মমতা বলেন, "ধর্ম যার যার নিজের নিজের। কিন্তু উৎসব সকলের। এই ইদ শান্তি, সম্প্রীতি, সুখ বয়ে আনুক। বাংলাই শান্তি এবং সংহতির পথ দেখাবে। আমরা এমন কিছু হতে দেব না, যাতে আপনারা আঘাত পান। আমরা সবাইকে হাসিমুখে দেখতে চাই। যারা ভয় পায়, তারাই মরে। তাই যা করতে হয় করব। আমি কাউকে ভয় পাই না। কফন আমার জন্য অপেক্ষা করে, আমি কফনের জন্য নয়।"

মমতা আরও বলেন, " যে বিভাজন, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি চলছে, তা ঠিক নয় দেশের জন্য। আমরা ঐক্য চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়, আমরা চাই, অচ্ছে দিন সকলকে একজোট করুক। আমাদের একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। কেউ কেউ মিথ্যে বলে হিন্দু-মুসলমানকে টুকরো টুকরো করতে চায়। বাংলার ঐক্য দেখে হিংসা হয় অনেকের। সকলে শান্তিতে থাকুন। বাংলায় যেমন ঐক্য রয়েছে, আর কোথাও নেই।"

দেশকে টুকরো হতে দেবেন না, বললেন মমতা

রেডরোডে নমাজ পড়তে আসা সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে মমতা বার্তা, "ছেলেমেয়েক আইএএস, আইপিএস করতে হবে। মেডিক্যাল কলেজে যেতে হবে, ডাক্তার, প্রফেসর, শিক্ষক হবে। বড় জায়গায় পড়াশোনা করাতে হবে সকলকে। আমাদের ছেলেমেয়েরা খুব ভাল পড়াশোনা করছে। তাদের নিয়ে গর্ববোধ করি আমরা।" মমতা জানান, সাধারণ মানুষের বিশ্বাস পেলেই হবে। যারা দেশকে টুকরো টুকরো করছে, জুলুম চালাচ্ছে, একজোট হয়ে তাদের হটিয়ে ছাড়বেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget