এক্সপ্লোর

Mamata Banerjee: 'আপনি আর মুখ্যমন্ত্রী এক নয়..', নাম না করে কাকে নিশানা মমতার ?

Mamata Attacks Governor: ফের নাম না করে রাজ্যপালকে আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

আশাবুল হোসেন, রাজা চট্টোপাধ্যায়, কলকাতা: ফের রাজ্যপালকে (Bengal Governor) আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। পাল্টা, এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলনেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মনে রাখবেন, আপনি আর মুখ্যমন্ত্রী এক নয়, আপনি নমিনেটেড, আর আমরা ইলেকটেড। ইলেকটেড সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। ফের নাম না করে রাজ্যপালকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

উপাচার্য নিয়োগ ইস্য়ুতেই কি ফের রাজ্য় সরকার ও রাজ্য়পাল সংঘাত ?

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMC Foundation Day) মঞ্চে বক্তব্য় রাখতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে নাম না করে রাজ্যপালকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী। সম্প্রতি, বুদ্ধদেব সাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য , অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং কেরলের প্রাক্তন IPS-কে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযোগ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যা নিয়ে তুঙ্গে রাজ্য় সরকার ও রাজ্য়পাল সংঘাত। রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বলে জানান শিক্ষামন্ত্রী। এই ইস্য়ুতে এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'এখন তো আবার মাথার ওপরে একটা ছাতা দাঁড়িয়ে গেছে'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এখন তো আবার মাথার ওপরে একটা ছাতা দাঁড়িয়ে গেছে। তিনি তো কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন না। কোনও নিয়ম মানেন না। আমি তাঁর চেয়ারকে সম্মান করি। কিন্তু ব্যক্তি হিসাবে তাঁর যে কার্যকলাপ, তাকে সমর্থন করতে পারি না। সংবিধান উলঙ্ঘিত করছেন। সব জায়গায় বিশ্ববিদ্যালয়গুলো দেখুন টালমাটাল অবস্থা। নিজের বন্ধুকে এনে বসিয়ে দিচ্ছে ভিসি করে। IPS সে কোনও দিন ট্রেনিংই নেয়নি প্রফেসারির, ১০ বছর অন্তত প্রফেসর হতে হয়, তাঁকে এনে এসে বসিয়ে দিয়েছে ভিসি করে, যাদবপুরে বিজেপি সেলের সভাপতিকে বসিয়ে দিয়েছে ভিসি করে।'

আরও পড়ুন, বছর পেরোলেই লোকসভা নির্বাচন, কোচবিহারের ২৩টি এলাকায় ঘুরে দাঁড়াতে মরিয়া TMC

'আপনি তাহলে দল তৈরি করুন, ইলেকশনে জিতে আসুন বিজেপির হয়ে'

সাম্প্রতিক অতীতে বারবারই রাজ্য়পালকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। মমতার নিশানা, 'আপনি তাহলে দল তৈরি করুন, ইলেকশনে জিতে আসুন বিজেপির হয়ে।' এবার উপাচার্য নিয়োগ নিয়ে সেই সংঘাতের পারদ আরও চড়ল।বোস জমানায় রাজ্য় সরকার বনাম রাজ্য়পাল সংঘাতের পারদ যেভাবে চড়ছে, তা কি ধনকড় জমানাকেও পিছনে ফেলে দেবে? সেই প্রশ্নই এখন উঁকি দিচ্ছে অনেকের মনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের
News Live : অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget