এক্সপ্লোর

IPAC Case: আইপ্যাক মামলায় মমতার ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, আদালত বলল, 'এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না'

Supreme Court on Mamata Banerjee: আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। আদালত বলল, এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না।

কলকাতা: আইপ্যাক মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং সংস্থার অফিসে তল্লাশি চলাকালীন মমতার ঢুকে পড়া একেবারেই কাম্য নয় বলে মন্তব্য করল শীর্ষ আদালত। বলা হয়েছে, এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না। আদালত বলে, 'এটা কোনও কেন্দ্র-রাজ্য বিরোধ নয়। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না।' (Supreme Court on Mamata Banerjee)

বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র আগেও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আইনজীবী মেনকা গুরুস্বামীর উদ্দেশে বলেন, "এই মামলা বা অভিযোগ, পাল্টা অভিযোগ, রাজ্য বা কেন্দ্রের মধ্যেকার বিরোধ নয়। এখানে কোনও মতবিরোধ নেই। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তদন্তের মাঝে হঠাৎ করে ঢুকে পড়লেন। এটা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন না। এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না। এভাবে গণতন্ত্রেরমুখ বন্ধ করা যায় না।" (I-PAC Case)

এদিন আদালত আরও জানায় যে, একজন মুখ্যমন্ত্রীর তরফে এমন কার্যকলাপের ফলে গোটা গণতান্ত্রিক পরিকাঠামো এই মুহূর্তে ঝুঁকির মুখে। মুখ্য়মন্ত্রীর এমন আচরণ গণতন্ত্রের পক্ষে ঠিক নয় বলে জানান বিচারপতি মিশ্র। পাশাপাশি তিনি জানান, এ রাজ্যের বিভিন্ন পক্ষের আইনজীবীরা যে সওয়াল করছেন, তাতে বিআর অম্বেডকরের কথা উঠে আসছে। বিচারপতি মিশ্র বলেন, "আপনারা বিশিষ্ট মানুষজনের চিন্তাধারার উল্লেখ করছেন, যাঁরা সংবিধানের প্রণেতা, যাঁরা সংবিধানকে সমৃদ্ধ করেছেন...তাঁরা হয়ত কখনও চিন্তাই করতে পারেননি যে একদিন এমন অবস্থা আসবে, একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী তদন্তের মাঝখানে ঢুকে পড়বেন এবং হস্তক্ষেপ করবেন।"

আদালত আরও বলে, "সুপ্রিম কোর্টকে এই ধরনের মন্তব্য করতে বাধ্য করবেন না। সুপ্রিম কোর্ট যখন কোনও ঘটনার বিচার হয়, রায়দান করা হয়, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিচার-বিবেচনা করে তার পরই উপযুক্ত সিদ্ধান্ত নেন।" শুনানি চলাকালীন SIR এবং মাথাবাড়ির প্রসঙ্গও ওঠে। সাত বিচারককে আটকে রাখা এবং কার্যত আক্রমণের যে অভিযোগ, তাও উঠে আসে আদালতে। তাতে বিচারপতিরা বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে SIR প্রক্রিয়া হচ্ছে। জুডিশিয়াল অফিসাররা বিচার প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। আর আপনারা বলছেন, ইডি আধিকারিকদের উচিত ছিল ম্যাজিস্ট্রেটদের কাছে গিয়ে অভিযোগ করা। একটা বিধিবদ্ধ সংস্থা এবং অধিকারিকরা যখন কর্তব্য পালন করছেন, তদন্ত করছেন, সেই সময় তাঁদের উপর হামলা হল। তাতে রাজ্যের তরফে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে বলা কতটা যুক্তিযুক্ত?"

আজ আদালতে সওয়া করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। সুপ্রিম কোর্টের আবেদন গ্রহণযোগ্য নয়, যে ধারায় আবেদন করা হয়েছে, তা যাতে গ্রহণ করা না হয় আবেদন জানানো হয়। আদালতে এদিন মেনকা আম্বেডকর, কিছু স্বাধীনতার আগের কিছু ঘটনার উল্লেখ করেন। তাতে আদালত বলে, "আম্বেডকর, ইতিহাসের কথা বলছেন। কিন্তু এমন ঘটনা কখনও ঘটেনি। সংবিধান প্রণেতারা ভাবেননি কেন্দ্রীয় সংস্থা তদন্ত করবে আর মুখ্য়মন্ত্রী এসে বাধা দেবেন।" সিদ্ধার্থ লুথরা জানান, প্রথমে হাইকোর্টে যাওয়া উচিত হয়নি। তদন্তকারীদের উচিত ছিল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার। আর তাতেই মোথাবাড়ির প্রসঙ্গ উঠে আসে। আদাতল জানায়, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী, সেব্যাপারে অবগত। বিচারপতিদের চোখ বন্ধ নেই। অভূতপূর্ব পরিস্থিতিতে অভূতপূর্ব পদক্ষেপ করতে হয়। পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি জানে আদালত। সেটাও দেখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী হস্তক্ষেপ করতে হয় আদালতকে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে চোখ বন্ধ করে থাকা যায় না।

গত ৮ জানুয়ারি কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে এবং সল্টলেকে সংস্থার দফতরে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলায় সংযোগ থাকাতেই তল্লাশি বলে জানানো হয়। সেই সময় প্রথমে প্রতীক জৈনর বাড়িতে পৌঁছন মমতা। সেখান থেকে কিছু নথি, ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন তিনি। এর পর সল্টলেকে আইপ্যাকের অফিস থেকেও কাজগজপত্র তোলা হয় গাড়িতে। মমতার দাবি ছিল, তৃণমূলের নির্বাচনী কৌশল, প্রার্থী তালিকা-সহ SIR সংক্রান্ত কাজের নথি হস্তগত করতে পাঠানো হয়েছিল ইডি-কে। এর পাল্টা, ইডি-র তরফে মমতার বিরুদ্ধে তদন্তে বাধাদান, 'ডাকাতি'র অভিযোগ তোলে ইডি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget